রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

ভারতে এই স্মার্টফোনগুলির প্রসেসর সব থেকে শক্তিশালী, দেখে নিন এক নজরে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১১০ সময় দেখুন
ভারতে এই স্মার্টফোনগুলির প্রসেসর সব থেকে শক্তিশালী, দেখে নিন এক নজরে


কলকাতা: গত বছরের নভেম্বরে, Qualcomm চালু করেছিল তার সবচেয়ে শক্তিশালী প্রসেসর Snapdragon 8 Gen 2। তার আগে সব থেকে উন্নত প্রযুক্তি ছিল Qualcomm Snapdragon 8+ Gen 1-এর।

নতুন প্রসেসর লঞ্চের সময়, অনেক স্মার্টফোন নির্মাতা সংস্থাই Snapdragon 8 Gen 2 চালিত স্মার্টফোন লঞ্চ করার কথা ঘোষণা করেছিল। কথা মতো একাধিক সংস্থা বাজারে এনেছে উন্নত প্রযুক্তির স্মার্টফোন। Samsung, OnePlus-এর মতো সংস্থাগুলি নতুন স্মার্টফোন এনেছে উন্নত প্রসেসর-সহ। দেখে নেওয়া যাক মাখনের মতো চলা স্মার্টফোনগুলির তালিকা

আরও পড়ুন- 9999666555! এই নম্বরে হোয়াটসঅ্যাপ করছেন বহু মহিলা! ব্যাপারটা কী!

Samsung Galaxy S23+:

সংস্থার তরফে এই স্মার্টফোনটি ৯৪,৯৯৯ টাকার প্রাথমিক মূল্যে লঞ্চ করেছে। এই ফোনে Snapdragon 8 Gen 2 প্রসেসর, ৬.৬-ইঞ্চি FHD+ ডিসপ্লে, Android 13 অপারেটিং সিস্টেম এবং ৪৭০০mAh ব্যাটারি রয়েছে।

Samsung Galaxy S23 Ultra:

এই ফোনটি লঞ্চ করা হয়েছে ১,২৪,৯৯৯ টাকার প্রাথমিক মূল্যে। এটি Samsung-এর সবচেয়ে দামি ফোন এবং এতে Snapdragon 8 Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে। এটিতে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং এস-পেন সমর্থনও রয়েছে।

Samsung Galaxy S23:

এই ফোনটি Samsung লঞ্চ করেছে ৭৪,৯৯৯ টাকার প্রাথমিক মূল্যে। এটিতে রয়েছে একটি শক্তিশালী Snapdragon 8 Gen 2 প্রসেসর। সঙ্গে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং FHD+ ডিসপ্লে।

আরও পড়ুন- এরকম বাইক বা স্কুটি দেখলেই কেস দিচ্ছে পুলিশ! চালানের টাকা না দিতে চাইলে দেখুন

iQoo 11:

ভারতে এই স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে ৫৯,৯৯৯ টাকায়। এই ফোনেও রয়েছে Snapdragon 8 Gen 2 প্রসেসর, ৬.৭৮-ইঞ্চি Quad HD+ ডিসপ্লে এবং ৫০০০mAh ব্যাটারি।

OnePlus 11:

এটি ভারতে লঞ্চ করেছে ৫৬,৯৯৯ টাকার প্রাথমিক মূল্যে। এতে রয়েছে Snapdragon 8 Gen 2 প্রসেসর, ৬.৭-ইঞ্চি QuadHD+ AMOLED ডিসপ্লে এবং ১০০W ফাস্ট চার্জিং সাপোর্ট।

Xiaomi 13 Pro:

এটি ভারতে ৭৯,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে রয়েছে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর, Android 13 অপরেটিং সিস্টেম, Leica টিউন করা ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১২০W ফাস্ট চার্জিং সাপোর্ট।

Published by:Suman Majumder

First published:

Tags: Smartphones



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর