বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ভারতে কমেছে সংক্রমণ, বেড়েছে মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৩২২ সময় দেখুন
ভারতে কমেছে সংক্রমণ, বেড়েছে মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

ভারতে সর্বশেষ ২৪ ঘণ্টার সরকারি হিসাবে আগের দিনের তুলনায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা কমলেও, করোনায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

সোমবার (১৪ জুন) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ৭০ হাজার ৪২১ জনের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে তিন হাজার ৯২১ জনের।

এর মধ্য দিয়ে, করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে ১ এপ্রিলের পর সর্বনিম্ন আক্রান্ত শনাক্ত হওয়ার কথা জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।

এর আগের ২৪ ঘণ্টায় দেশটিতে ৮০ হাজার ৮৩৪ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়। মারা যান তিন হাজার ৩০৩ জন।

ভারতে এখন পর্যন্ত দুই কোটি ৯৫ লাখ ১০ হাজার ৪১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা যাওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৭৪ হাজার ৩০৫ জনে।

এদিকে, ভারতে টানা সাত দিন ধরে পাঁচ শতাংশের নিচে করোনা রোগী শনাক্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৭১ শতাংশ।

অন্যদিকে, দেশজুড়ে প্রবল সমালোচনার মুখে ১৮ বছরের বেশি বয়সী সবাইকে বিনা মূল্যে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ২১ জুন থেকে এ লক্ষ্যে সব রাজ্য সরকারকে বিনা মূল্যে ভ্যাকসিন সরবরাহ করা হবে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর