বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ভারতে চলন্ত বাসে আগুন, নিহত ৯

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১২৮ সময় দেখুন
ভারতে চলন্ত বাসে আগুন, নিহত ৯


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের হরিয়ানায় একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে নারীসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। এ সময় আহত ও দগ্ধ হয়েছেন কমপক্ষে ২৪ জন।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে হরিয়ানার নুহ জেলায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। যাদের মধ্যে অধিকাংশই তীর্থযাত্রী। দুর্ঘটনা কবলিত বাসটি বৃন্দাবন এবং মথুরা থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল। নিহতদের মধ্যে ছয়জন নারী ও তিনজন পুরুষ।

নুহ জেলার কাছে কুন্ডলি-মানেসার-পালওয়াল জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় বাসটিতে আগুন ধরে যায়। এ সময় স্থানীয়রা চলন্ত বাসে আগুন দেখে সাহায্যের জন্য এগিয়ে আসেন। পরে পুলিশে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণের আগে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়।

বেঁচে যাওয়া এক যাত্রী বলেন, আমরা ১০ দিনের জন্য পবিত্র স্থানগুলোতে তীর্থযাত্রায় যেতে বাস ভাড়া করি। শুক্রবার রাতে আমরা বাড়ি ফিরছিলাম। হঠাৎ বাসের নিচে একটা বিকট শব্দ হয়। পরে পোড়া গন্ধ পেয়ে বুঝতে পারি বাসে আগুন লেগেছে।

তিনি বলে, এক মোটরসাইকেল আরোহী আমাদের বাস চালককে আগুন লাগার বিষয়ে সতর্ক করেন। আমি একদম সামনের সিটে বসেছিলাম। তাই প্রাণে বাঁচতে লাফ দিয়ে দিয়েছিলাম।

দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে কী কারণে বাসে আগুন লালে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর