আন্তর্জাতিক ডেস্ক
তীব্র তাপপ্রবাহে ভারতে জনজীবন বিপর্যস্ত। বৃহস্পতিবার ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহার এবং উড়িষ্যায় হিটস্ট্রোকে কমপক্ষে ২৪ জন মারা গেছেন। এই অঞ্চলে তাপপ্রবাহ শনিবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
গত কয়েকদিন ধরে ভারতে তীব্র গরম আবহাওয়া বিরাজ করছে। রাজধানী দিল্লির একটি অংশে এই সপ্তাহে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৫২.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আগামীকাল শনিবার থেকে উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের তাপমাত্রা কমতে পারে বলে আশা করা হচ্ছে। পূর্ব ভারতে বিরাজমান তাপপ্রবাহ দু’দিন অব্যাহত থাকতে পারে।
বৃহস্পতিবার বিহারে হিটস্ট্রোকে ১৪ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, হিটস্ট্রোকে মারা যাওয়া অন্তত ১০ জন চলমান লোকসভা নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত। উল্লেখ্য, আগামীকাল শনিবার বিহারের কয়েকটি আসনে লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোট গ্রহণ হবে।
একই দিনে উড়িষ্যার রৌরকেলা অঞ্চলের সরকারি হাসপাতালেও ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পার্শ্ববর্তী বিহারের ঝাড়খণ্ড রাজ্যে হিটস্ট্রোকে তিনজনের মৃত্যু হয়েছে।
দিল্লিতে প্রবল তাপপ্রবাহে পাখি এবং বন্য বানরদের অজ্ঞান বা অসুস্থ হয়ে পড়ার খবরও পাওয়া গেছে।
সারাবাংলা/আইই