বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ভারতে যৌন নির্যাতনের কারণে শিক্ষককে হত্যা, কিশোর আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
ভারতে যৌন নির্যাতনের কারণে শিক্ষককে হত্যা, কিশোর আটক


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজধানী দিল্লিতে গৃহশিক্ষককে হত্যার অভিযোগে ১৪ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ। নিহত শিক্ষক ওই কিশোরকে একাধিকবার যৌন নির্যাতন করেছিলেন এবং তার একটি গোপন ভিডিও ধারণ করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভি।

প্রতিশোধ নিতে ধারালো অস্ত্র দিয়ে ওই শিক্ষককে হত্যার তিন দিন পর গত শুক্রবার (১ সেপ্টেম্বর) অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশ।

দক্ষিণ-পূর্ব দিল্লির ডিসিপি রাজেশ দেও বলেন, গত ৩০ আগস্ট দুপুর ২টা ১৫ মিনিটে ফোনে বলা হয়, জামিয়া নগরের বাটলা হাউসের দ্বিতীয় তলার একটি ঘর থেকে রক্ত বের হচ্ছে এবং ঘরটি খোলা।

পুলিশের একজন কর্মকর্তা জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায়, ঘরের মেঝেতে পড়ে আছে ওই ব্যক্তির লাশ এবং গলায় গভীর কাটার ক্ষত। ওই গৃহশিক্ষক তার পরিবারের সঙ্গে জাকির নগরে থাকতেন।

এ ঘটনায় একটি খুনের মামলা করে তাৎক্ষণিক তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পায়, নিহত গৃহশিক্ষক সমকামী ছিলেন। দুই মাস আগে ছেলেটির সঙ্গে তার দেখা হয়। এরপর থেকে বেশ কয়েকবার তাকে যৌন নির্যাতন করেছিলেন তিনি।

সেই ছেলেটির অন্তরঙ্গ ভিডিও ধারণ করেন ওই শিক্ষক। এরপর সেই ভিডিও দিয়ে তাকে ব্ল্যাকমেইল করতেন। তার কথায় রাজি না হলে গৃহশিক্ষক ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করার হুমকিও দেন বলে জানান পুলিশ কর্মকর্তা।

ঘটনার দিন, গৃহশিক্ষকের ফোন পেয়ে জামিয়া নগর বাড়িতে তার সঙ্গে দেখা করেত যান ওই কিশোর। এসময় একটি ধারালো পেপার কাটার সঙ্গে নেয়। এরপর ওই ব্যক্তির গলা কেটে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।

যে এক কক্ষের ফ্ল্যাট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে তা ওই ব্যক্তির পরিবারের মালিকানাধীন। যা ভাড়া দেওয়া হয়েছিল এবং ঘটনার কয়েকদিন আগে একজন ভাড়াটিয়া তা খালি করেছিলেন বলে জানায় পুলিশ।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর