ভারতে সন্ত্রাসবাদী হামলা চালিয়ে এখন আর রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারে না হামলার মাস্টারমাইন্ডরা৷ মঙ্গলবার লোকসভায় অপারেশন সিঁদুর নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি বলেন, ‘আগে ভারতে জঙ্গিরা নিশ্চিন্তে থাকত৷ আবার হামলা চালানোর ছক কষত তারা৷ কিন্তু এখন তারা আর ভারতে হামলা চালিয়ে নিশ্চিন্তে ঘুমোতে পারে না৷ কারণ ওরা জানে ভারত আসবে আর মেরে যাবে৷ এটাই নতুন ভারত৷’ শুধু তাই নয়, প্রধানমন্ত্রী দাবি করেন, পাকিস্তান কাকুতি মিনতি করার কারণেই সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে ভারত৷
Source link