রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিংক: রিজভী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১১৭ সময় দেখুন
ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিংক: রিজভী


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিংক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘ভারত আওয়ামী সরকারের অপরাধ ও গণতন্ত্র ধ্বংসের রাজনীতি সমর্থন করে বলেই ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিংক। কারণ, ভারত তাদের সাথে থাকলে তারা সবকিছু করেত পারে।’

রোববার (৭ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের ঢাকা মহানগরের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব বলেছেন ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, আর চীন উন্নয়নের। কারণ তাদের ভারতের সার্টিফকিটে থাকলে তারা সবকছিু করতে পারে। গোটা জাতিকে জিম্মি করে তারা ক্ষমতা ধরে রাখতে পারে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার প্রশ্রয় দেওয়ার কারণে বেনজীর-আজিজকাণ্ডের মতো আরও অনেক কাণ্ড ঘটেছে। দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় টিকে আছেন।’

রিজভী বলেন, ‘শেখ হাসিনার রক্তে জেনিটিক্যালি ফ্যাসিবাদের বীজ লুকিয়ে আছে। আমরাই সব। আমরা যা বলব সেটাই হবে। মানুষের যে অভিপ্রায় তারা কখনওই তার মূল্য দিতে জানে না। শেখ হাসিনা ফ্যাসিবাদি বীজ বপন করে গোটা জাতিকে বিভক্ত করেছেন। বর্তমানে এরা গণতন্ত্রকে লাশ বানিয়ে ফেলেছে। তারা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে বিভাজন তৈরি করেছে। লুটপাট যেন আওয়ামী লীগের ইশতেহার, কারও জমি দখন যেন তাদের অধিকার। লুটপাট, কালো টাকা, জমি দখলের মানসিকতার দল হলো আওয়ামী লীগ।’

তিনি বলেন, ‘বিরোধী দলে থাকল তারা একরকম থাকে আর ক্ষমতায় এলে এরা প্রভু বনে যায়। তারা সমাজে এমন একটা বিভাজন তৈরি করেছে যে এখন আওয়ামী আর বিরোধী দলের মধ্যে কোনো সামাজিক সম্পর্ক পর্যন্ত নেই। আর যেখানে শেখ হাসিনার আত্মীয়দের পরিবারের এমপি আছে সেখানে তো ভয়ংকর অবস্থা। সেখানে বিরোধী দলকে দাঁড়াতেই দেওয়া হয় না। আপনারা বাগের হাট, বরিশালে দেখেছেন কয়দিন আগে বেগম খালেদা জিয়ার মুক্তির সমাবেশ পর্যন্ত করতে দেয়নি।’

রিজভী বলেন, ‘ডেপুটি স্পিকারের ছেলে ২০০ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে। তার বাবা ওকালতি করে দিন কাটাতেন। এত টাকা হলো কী করে? আজ শুধু বেনজির আজিজ কাণ্ড। এটা সামান্য ঘটনা। আরও বড় বড় কাণ্ড আছে। শেখ হাসিনা প্রশ্রয় দেওয়ার কারণেই এসব ঘটছে। তিনি-ই তাদের মহাদুর্নীতির সুযোগ করে দিয়েছেন।’

সুভাস চন্দ্র বসুর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিজন কান্তি সরকার, অপর্ণা রায়সহ অন্যান্যরা।

সারাবাংলা/এজেড/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর