বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ভারত সীমান্তে হাজারো মিয়ানমারের নাগরিক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৬ সময় দেখুন
ভারত সীমান্তে হাজারো মিয়ানমারের নাগরিক


আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারে সেনাবাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে লড়াই চলাকালীন ভারতের সীমান্ত ঘেঁষা শিন রাজ্যের থান্তলাং শহরের বেশির ভাগ বাড়িঘর বিধ্বস্ত হয়ে গেছে। এ অবস্থায় শহরটির অন্তত ১০ হাজার অধিবাসীর অধিকাংশই পালিয়ে আশ্রয় নিচ্ছেন মিজোরামসহ আশপাশের এলাকায়।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে অং সান সু চির নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে মিয়ানমারেরজুড়ে অস্থিরতা বিরাজ করছে। আন্দোলন, ধর্মঘট এবং জান্তা বিরোধী বিক্ষোভে দেশটির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

এর মধ্যেই, সেনাবাহিনীর সঙ্গে নতুন করে প্রতিরোধ সংগ্রামের ডাক দিয়েছে দেশটির সমান্তরাল সরকার।

রয়টার্স জানায়, গত সপ্তাহে বিদ্রোহী এবং সেনাবাহিনীর মধ্যে লড়াই চলাকালীন থান্তলাং শহরের প্রায় ২০টি বাড়িতে আগুন দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিধ্বস্ত ভবনগুলোর ছবি দেখা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই শহরের একজন খ্রিষ্টান ধর্মযাজককে গুলি করে হত্যা করেছে সেনারা। তবে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, ধর্মযাজকের মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে। ওই অঞ্চলের শতাধিক সন্ত্রাসী সেনা সদস্যদের ওপর প্রথমে হামলা চালায় এবং পরে উভয় পক্ষের মধ্যে সংঘাত শুরু হয়।

থান্তলাং শহর থেকে পালিয়ে যারা ভারতে আশ্রয় নেওয়ার আশায় রয়েছেন, তাদের বিষয়ে দিল্লি বা জান্তা সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, আশ্রয়প্রার্থীরা বর্তমানে দুর্বিষহ দিন পার করছেন বলে জানিয়েছেন সালাই থাং নামে থান্তলাং সম্প্রদায়ের এক নেতা।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর