রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘ভাষা সৈনিককে নিয়ে চসিকের আচরণ ধৃষ্ঠতাপূর্ণ’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৯ সময় দেখুন
‘ভাষা সৈনিককে নিয়ে চসিকের আচরণ ধৃষ্ঠতাপূর্ণ’


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো : প্রয়াত ভাষাসৈনিক অধ্যাপক আসহাব উদ্দীন আহমেদকে চট্টগ্রাম সিটি করপোরেশনের একুশে সম্মাননা স্মারক পদকের জন্য মনোনীত করেও বাদ দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির পক্ষ থেকে দেওয়া এক প্রতিক্রিয়ায় এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, অসৌজন্যমূলক এবং ধৃষ্ঠতাপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া দেন চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অশোক সাহা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর।

গত ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন ১৬ জনকে একুশে স্মারক সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার দেয়। চসিক প্রথমে পদকের জন্য ভাষা সৈনিক প্রয়াত অধ্যাপক আহসাব উদ্দীন আহমেদের নামও ঘোষণা করেছিল। এমনকি তার পরিবারের সদস্যদেরও জানানো হয়েছিল। কিন্তু পদক প্রদানের আগের দিন সেটি প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়। এ নিয়ে চট্টগ্রামে তুমুল বিতর্ক ও সমালোচনা চলছে।

এর পরিপ্রেক্ষিতে দেওয়া বিবৃতিতে সিপিবি নেতা অশোক সাহা ও মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘সিটি করপোরেশনের এ ধরনের আচরণ শুধু অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও অসৌজন্যমূলকই নয়, ধৃষ্ঠতাপূর্ণ বলেও আমরা মনে করি। পদকের জন্য কাউকে মনোনীত করা হলেও সেটি যাচাই-বাছাই করে একেবারে চূড়ান্ত না হওয়া পর্যন্ত তালিকা প্রকাশ করা সিটি করপোরেশনের উচিত হয়নি, তার পরিবারকেও জানানো কোনোভাবেই সমীচীন হয়নি।’

‘আসহাব উদ্দীনের পরিবার তো সিটি করপোরেশনের কাছ থেকে কোনো পদক প্রার্থনা করেনি, তাহলে প্রয়াত এ মানুষটিকে কেন অসম্মান করা হলো? কেন তার পরিবারকে বিব্রত করা হলো? শুধু অধ্যাপক আসহাব উদ্দীন আহমেদ নয়, দেশের কোনো নাগরিকের সঙ্গেই রাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের এমন অবমাননাকর আচরণ সমীচীন নয়।’

বিবৃতিতে তারা আরও বলেন, ‘ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ গৌরবোজ্জ্বল সব অর্জনের বিষয়ে এদেশের মানুষ খুবই সংবেদনশীল। চট্টগ্রাম সিটি করপোরেশন একজন ভাষাসৈনিকের সঙ্গে যে আচরণ করেছে, সেটা কোনোভাবেই মানুষের আবেগ-অনুভূতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়নি।’

সিপিবির পক্ষ থেকে এ ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে সিপিবি নেতারা ভবিষ্যতে সিটি করপোরেশনের কাছে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেছেন।

সারাবাংলা/আরডি/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর