সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

ভাষা সৈনিক আহমদ রফিককে সম্মাননা জানালো ‘কিউবিটস টেকনোলজিস’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৯ সময় দেখুন
ভাষা সৈনিক আহমদ রফিককে সম্মাননা জানালো ‘কিউবিটস টেকনোলজিস’


তথ্যপ্রযুক্তি ডেস্ক

ঢাকা: দেশে উৎপাদিত ল্যাপটপ ও ডেস্কটপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কিউবিটস টেকনোলজিস অমর একুশের দিনে ভাষা সৈনিক আহমদ রফিককে সম্মাননা জানিয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে কিউবিটস টেকনোলজিসের ভাইস প্রেসিডেন্ট রুম্পা ঘোষের নেতৃত্বে প্রধান বিপণন কর্মকর্তা মেহেদী হাসান ও পরিচালক শওকত আহমদ ভাষা সৈনিকের ইস্কাটনের বাসায় গিয়ে সম্মাননা তুলে দেন।

রুম্পা ঘোষ বলেন, জাতির একজন সূর্য সন্তানকে সম্মাননা জানাতে পেরে কিউবিটস টেকনোলজিস পরিবার আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের সম্মাননা অব্যাহত রাখবে কিউবিটস টেকনোলজিস।

এ সময় তারা ভাষা আন্দোলনে আহমদ রফিকের অনবদ্য অবদানের কথা স্মরণ করেন এবং কিউবিটসের পক্ষ থেকে সম্মাননা হিসেবে এক লাখ টাকার একটি চেক তুলে দেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর