আন্তর্জাতিক ডেস্ক
বিরোধপূর্ণ ডোকলাম অঞ্চলের কিছু অংশের দখল নিয়ে ভুটানের ভূ-সীমার মধ্যে কয়েকটি গ্রাম গড়ে তুলেছে চীন। সামাজিক যোগাযোগের মাধ্যমে পাওয়া ওই সব অঞ্চলের কৃত্রিম উপগ্রহের ছবি নিয়ে ইতোমধ্যেই ভারতে তোড়জোড় শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, মাত্র এক বছরের মধ্যেই ওই অঞ্চলে অন্তত চারটি গ্রাম গড়ে তুলেছে চীন।
Disputed land between #Bhutan & #China near Doklam shows construction activity between 2020-21, multiple new villages spread through an area roughly 100 km² now dot the landscape, is this part of a new agreement or enforcement of #China‘s territorial claims ? pic.twitter.com/9m1n5zCAt4
— d-atis☠️ (@detresfa_) November 17, 2021
এদিকে, মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারে কয়েকটি ছবি প্রকাশ করে চীন ভুটান ভূখণ্ডের ভেতর ১০০ কিলোমিটার এলাকায় গ্রামগুলো বানিয়েছে বলে দাবি করা হয়।
এর আগে, ২০১৭ সালে এই ডোকলামেই চীন ও ভারতের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। আবার, ভুটানের সঙ্গে চীনের সীমান্ত বিরোধ দীর্ঘ দিনের। যে এলাকায় গ্রামগুলো বানানো হয়েছে বলে দাবি করা হচ্ছে চীনও সেই এলাকার মালিকানা দাবি করে থাকে।
এ ব্যাপারে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, চিকেনস নেক নামে পরিচিত ওই এলাকাটির ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক ও আন্তর্জাতিক গুরুত্ব ব্যাপক হওয়ায় উপগ্রহের চিত্র নয়াদিল্লির উদ্বেগ অনেকটাই বাড়াবে।
পাশাপাশি, চীন ওই এলাকায় বিপুল সৈন্য মোতায়েন করে রেখেছে বলেও অনুমান করছেন বিশেষজ্ঞরা।
সারাবাংলা/একেএম