বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! সংরক্ষিত নারী আসনে আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা নারী আসনে আলোচনায় নাসের রহমানের স্ত্রী রোজিনা নাসের নাগরপুরে এতিম শিশুদের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে দুর্যোগ প্রস্তুুতি দিবস দৌলতপুরে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে মূল্যায়ণ ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত সরকারকে বাংলাদেশ ন্যাপ : জ্বালানি সংকট মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহন করুন নাগরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত জাবি সাংবাদিক সমিতির নির্বাচন স্থগিত চেয়ে উপাচার্যকে চিঠি

ভূমিকম্পে মেট্রোরেলের টাইলস প্লাস্টারে ফাটল, মূল কাঠামো অক্ষত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৬৪৫ সময় দেখুন
ভূমিকম্পে মেট্রোরেলের টাইলস প্লাস্টারে ফাটল, মূল কাঠামো অক্ষত


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

ভূমিকম্পে মেট্রোরেলের মূল কাঠামো অক্ষত রয়েছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে চারটি স্টেশনে ইটের দেয়ালের প্লাস্টার ও দেয়াল-মেঝেতে লাগানো টাইলসে (আর্কিটেকচারাল) ফাটল দেখা দিয়েছে। মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ডিএমটিসিএলের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ট্রেন চলাচলসহ সকল কাজ স্বাভাবিক হয়েছে। তবুও অনুসন্ধান করা হচ্ছে।

উত্তরার দিয়াবাড়ি-মতিঝিল (এমআরটি-৬) লাইনের অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ শাহজাহান বলেন, ঢাকার মেট্রোরেল রিখটার স্কেলে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প সহনীয়। জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ভূমিকম্প প্রতিরোধ স্ট্যান্ডার্ডে নির্মিত মেট্রোরেলের ভায়াডাক্ট (উড়ালপথ), স্টেশনসহ মূল কাঠামো। এগুলো সবই অক্ষত রয়েছে।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে তীব্র ঝাঁকুনি অনুভূত হয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। ঢাকা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে নরসিংদীর পলাশ ভূমিকম্পের উৎপত্তিস্থল। মাটির মাত্র ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির কেন্দ্রস্থল। ভূমিকম্পের পরও মেট্রোরেলের ট্রেন স্বাভাবিক চলাচল করছে।

শনিবার সকালে জানা যায়, ভূমিকম্পে রাজধানীর কারওয়ান বাজার ও বিজয় সরণি মেট্টো স্টেশনের বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষের ফ্লোরে ফাটল ধরেছে। বিজয় সরণির সাব-স্টেশনের প্রবেশদ্বারের দেয়ালেও ফাটল দেখা যায়। পল্লবীর বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষের মেঝে, স্টেশন নিয়ন্ত্রণ কক্ষের দেয়াল ফাটল ধরেছে। একই অবস্থা হয়েছে মিরপুর-১১ মেট্রোরেলের বৈদ্যুতিক সাব-স্টেশনের মেঝেতে।

মোহাম্মদ শাহজাহান বলেন, যেসব স্থাপনায় ফাটল দেখা দিয়েছে সবই আর্কিটেকরাচাল অংশ, খুবই মাইনর। এর সঙ্গে ট্রেন চলাচলের সম্পর্ক নেই। ইটের দেয়াল, মেঝের টাইলস মূল স্থাপনা নয়। ভূমিকম্প ছাড়াও নানা কারণে এগুলোতে ফাটল হতে পারে। ভূমিকম্পের পর জাপানের পরামর্শকরা যাচাই করেছেন। কোনো সমস্যা পাওয়া যায়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

গত মাসে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড করে পথচারী নিহত হয়। ভূমিকম্পের পর পিলারগুলোর বিয়ারিং প্যাডগুলো যাচাই করা হয়েছে। ডিএমটিসিএলের জনসংযোগের দায়িত্বে থাকা উপসচিব আহসান উল্লাহ শরিফি বলেন, কোনো বিয়ারিংয়ে সমস্যা পাওয়া যায়নি।

তিনি জানান, শুক্রবার হওয়ায় ভূমিকম্পের সময় মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। তবে বিকেলে চলাচল শুরু হয়। ভূমিকম্পের পরপরই রেল চলাচলের পথ ও স্টেশন পর্যবেক্ষণ শুরু করে ডিএমটিসিএল। যাত্রী পরিবহনের আগে উত্তরা ও মতিঝিল থেকে দুটি পরীক্ষামূলক ট্রেন চালানো হয়। এতে ত্রুটি ধরা পড়েনি।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর