শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

ভেদাভেদ ভুলে শ্রমিক লীগকে ঐক্যবদ্ধভাবে হওয়ার আহ্বান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ২০১ সময় দেখুন
ভেদাভেদ ভুলে শ্রমিক লীগকে ঐক্যবদ্ধভাবে হওয়ার আহ্বান


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: নিজেদের মধ্যে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে শ্রমিক লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নূর কুতুব আলম (মান্নান) ও সাধারণ সম্পাদক কে এম আযম খসরু।

রোববার (৩০ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক এ আহ্বান জানান। এদিন বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকের পর সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি-সাধারণ সম্পাদক এই বিবৃতি দেন।

বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীম এবং জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নূর কুতুব আলম মান্নান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব কে এম আযম খসরু উপস্থিত ছিলেন। বৈঠকে জাতীয় শ্রমিক লীগের বিরাজমান সাংগঠনিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের পর দেওয়া যৌথ বিবৃতিতে সারাদেশের জাতীয় শ্রমিক লীগের সব নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা এবং বাংলাদেশবিরোধী একটি চিহ্নিত মহলের দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৯ সালের ১২ অক্টোবর শ্রমিক, মজদুর ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন। মহান মুক্তিযুদ্ধসহ স্বাধীন বাংলাদেশে সব গণতান্ত্রিক আন্দোলন ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে জাতীয় শ্রমিক লীগ।

বিবৃতিতে বলা হয়, ২০১৯ সালের ৯ নভেম্বর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উপস্থিতিতে ১৯তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। করোনা মহামারির শুরু থেকে শ্রমিক লীগ শ্রমজীবী মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও জীবিকা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সংগঠনের দুই প্রধান নেতা ফজলুল হক মন্টু এবং মোল্লা আবুল কালাম আজাদের মৃত্যুজনিত কারণে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় কিছুটা জটিলতা এবং গণমাধ্যমে প্রকাশিত কিছু সংবাদের কারণে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। এসব বিভ্রান্তি ও সাংগঠনিক জটিলতা নিরসনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের মাধ্যমে সব ভুল বোঝাবুঝি ও বিভ্রান্তির অবসান হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে প্রতিষ্ঠিত জাতীয় শ্রমিক লীগে কোনো বিভেদ বা কোন্দল নেই। একইসঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের সব বিভেদ-অনৈক্য ভুলে গিয়ে বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো যাচ্ছে।

বিবৃতিতে জাতীয় শ্রমিক লীগের ভাবমূর্তি ও সংগঠনের একতা-সম্প্রীতি বিনষ্ট হতে পারে— এ ধরনের যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়।

সারাবাংলা/এনআর/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর