বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ভেনেজুয়েলার বন্দরে হামলার দাবি ট্রাম্পের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৯ সময় দেখুন
ভেনেজুয়েলার বন্দরে হামলার দাবি ট্রাম্পের


ভেনেজুয়েলার একটি বন্দরে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছেন বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ল্যাটিন আমেরিকায় মাদকবিরোধী অভিযান শুরু করার পর থেকে এটাই মার্কিন বাহিনীর প্রথম স্থল হামলা।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার (২৯ ডিসেম্বর) এই হামলা চালানো হয়।

অন্যদিকে, মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, তারা পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি মাদকবাহী নৌকার ওপর আরেকটি হামলা চালিয়েছে, সেখানে কমপক্ষে দুইজন নিহত হয়েছে।

এর আগে, শুক্রবার (২৬ ডিসেম্বর) এক রেডিও সাক্ষাৎকারে ট্রাম্প প্রথম ভেনেজুয়েলায় হামলার কথা উল্লেখ করেন। পরে সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ভেনেজুয়েলার একটি বন্দরে হামলার কথা স্বীকার করেন।

ফ্লোরিডায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাৎকালে ট্রাম্প বলেন, ‘ডক এলাকায় একটি বড় বিস্ফোরণ ঘটানো হয়েছে কারণ এখানে তারা নৌকাগুলোতে মাদক বোঝাই করে। এই মাদকবাহী ন্যেকাগুলো লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।

তবে এই হামলা মার্কিন সেনাবাহিনী নাকি সিআইএ চালিয়েছে তা প্রকাশ করতে ট্রাম্প অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘আমি জানি কে হামলা চালিয়েছিল, কিন্তু আমি বলব না। তবে নৌকাগুলো বন্দরে নোঙর করা ছিল।’

তবে এই হামলার বিষয়ে ভেনেজুয়েলার ড়ত্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর