বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ভেনেজুয়েলা ছাড়তে মার্কিন নাগরিকদের আহ্বান যুক্তরাষ্ট্রের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৩২৮ সময় দেখুন
ভেনেজুয়েলা ছাড়তে মার্কিন নাগরিকদের আহ্বান যুক্তরাষ্ট্রের


ভেনেজুয়েলায় থাকা মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়তে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলেছে, সশস্ত্র আধা সামরিক গোষ্ঠীগুলো মার্কিন নাগরিকদের খুঁজে বের করার চেষ্টা করছে, এমন খবর পাওয়ার পর এ নির্দেশ দেওয়া হলো।

শনিবার (১১ জানুয়ারি) জারি করা এক নিরাপত্তা সতর্কতায় মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, সরকারপন্থী মিলিশিয়া ‘কোলেকটিভোস’-এর সশস্ত্র সদস্যরা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করছে এবং গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছে। যাত্রীদের মধ্যে কেউ মার্কিন নাগরিক বা যুক্তরাষ্ট্রের সমর্থক কি না, তা খুঁজে দেখাই এসব তল্লাশির উদ্দেশ্য বলে জানিয়েছে দফতরটি।

নিরাপত্তা সতর্কতায় আরও বলা হয়, ভেনেজুয়েলা থেকে কিছু আন্তর্জাতিক ফ্লাইট আবার চালু হওয়ায় নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানানো হয়েছে। ভেনেজুয়েলায় থাকা মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং সড়কপথে চলাচলের সময় বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে।

দক্ষিণ আমেরিকার এই দেশের প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার এক সপ্তাহ পর এমন আহ্বান এল।

গত সপ্তাহে নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভবিষ্যতে তিনি ভেনেজুয়েলা সফর করতে চান। তিনি দাবি করেন, কারাকাসে প্রাণঘাতী রাতের অভিযানে ভেনিজুয়েলার নেতৃত্ব অপসারণের পর যুক্তরাষ্ট্রই আসলে দক্ষিণ আমেরিকার এই দেশটি ‘চালাচ্ছে’। ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়, কোনো এক সময় পরিস্থিতি নিরাপদ হবে।’

তবে মার্কিন পররাষ্ট্র দফতরের এই সতর্কতায় স্পষ্ট হয়েছে, গত সপ্তাহের শেষে বিশেষ বাহিনীর অভিযানে বহু মানুষ নিহত হওয়ার পরও ভেনেজুয়েলার পরিস্থিতি এখনো কতটা অস্থির ও ঝুঁকিপূর্ণ।

ট্রাম্প হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে তেল কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের বলেন, ভেনেজুয়েলায় বিনিয়োগ করলে তারা সম্পূর্ণ নিরাপত্তা পাবে। তিনি বলেছেন, কোম্পানিগুলো নিজেদের অর্থায়নে মোটামুটি ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে, রাষ্ট্রীয় তহবিল থেকে নয় এবং কাজের নিরাপত্তা ও বিনিয়োগ রক্ষায় যুক্তরাষ্ট্র সরকার তাদের সহযোগিতা করবে।

তবে অনেক তেল সংস্থা বিনিয়োগ বিষয়ে সরাসরি প্রতিশ্রুতি দেয়নি। একাধিক শীর্ষ নির্বাহী জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভেনেজুয়েলা ‘বিনিয়োগে অনুপযোগী’ দেশ হিসেবে বিবেচিত হচ্ছে এবং সেখানে দীর্ঘ যৌক্তিক ও আইনি সংস্কার না হলে বড় বিনিয়োগ কঠিন।

এদিকে মাদুরো সরকারের বিরোধীরা অনেকেই তার আটক ও যুক্তরাষ্ট্রের এই নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তবে সরকারের পক্ষে থাকা সমর্থকেরা রাস্তায় নেমে এটিকে ‘ঔপনিবেশিক আগ্রাসন’ হিসেবে নিন্দা করছেন।

ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন নিরাপত্তা সতর্কতার জবাবে এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের সতর্কতা মনগড়া তথ্যের ওপর ভিত্তি করে ঝুঁকি সৃষ্টি করার উদ্দেশ্যেই করা হয়েছে এবং দেশটি সম্পূর্ণ শান্ত, স্থিতিশীল ও নিরাপদ অবস্থায় আছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, জনবসতি, যোগাযোগপথ, চেকপোস্টসহ সব নিরাপত্তাব্যবস্থা স্বাভাবিকভাবে কার্যকর হচ্ছে এবং রাজ্যের অস্ত্র ও নিরাপত্তা সরকারি নিয়ন্ত্রণে রয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর