শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান

ভোটগ্রহণ অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে: জবি ইউটিএল চ্যাপ্টার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৭৭ সময় দেখুন
ভোটগ্রহণ অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে: জবি ইউটিএল চ্যাপ্টার


জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোটগ্রহণ অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) সদস্যরা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোটগ্রহণ শেষে সংবাদ সম্মেলনে ইউটিএল-এর কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ড. বিল্লাল হোসেন বলেন, ‘সকালে ভোটার উপস্থিতি কম ছিল, তবে দুপুরের পর ভোট কেন্দ্রে দীর্ঘ লাইন গড়ে ওঠে। দায়িত্বপ্রাপ্তরা লাইনের শেষ হওয়া পর্যন্ত ভোটগ্রহণ চালিয়ে যান। আমরা প্রত্যেক কেন্দ্রে গিয়ে পর্যবেক্ষণ করেছি।’

তিনি আরও জানান, শিক্ষকরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। রিটার্নিং ও প্রিজাইডিং কর্মকর্তারা দায়িত্ব পালন সুন্দরভাবে সম্পন্ন করেছেন। কিছু ব্যতিক্রম যেমন প্রোক্টোরিয়াল বডির একজন সদস্যের হুমকি, বা অনেকে অনধিকৃতভাবে প্রবেশ সিন্ডিকেটের সিদ্ধান্তের বাইরে হয়েছে।

ড. বিল্লাল হোসেন উল্লেখ করেন, ‘সকালের অভিযোগগুলো আমরা নির্বাচন কমিশনারকে জানিয়েছিলাম, তারা তা দ্রুত সমাধান করেছেন। এজন্য কমিশনারকে ধন্যবাদ জানাই।’

তিনি শেষ করে বলেন, ‘যারা এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom