শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ভোলা-বরিশাল সেতুর দাবিতে ইবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৭৬ সময় দেখুন
ভোলা-বরিশাল সেতুর দাবিতে ইবিতে মানববন্ধন


ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি।

এসময় সংগঠনটির উপদেষ্টা রাশেদুল ইসলাম রাফি, সাবেক সেক্রেটারি ওসমান গনি, সিনিয়র সহ-সভাপতি আরিফ জুমান ও আল আমিন নোমান ,বর্তমান সেক্রেটারি এস এম শামীমসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনটির সেক্রেটারি এস এম শামীম বলেন, ২২ লাখ ভোলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি এই সেতু আজ জরুরি প্রয়োজন। ভোলায় গ্যাস, মাছসহ বিপুল সম্পদ থাকা সত্ত্বেও স্থানীয় উন্নয়ন পিছিয়ে আছে। জরুরি রোগী পরিবহন ও শিক্ষার্থী-চাকরিপ্রার্থীদের যাতায়াতে লঞ্চ ও স্পিডবোট চলাচল ব্যাহত হওয়ায় ভোলা কার্যত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে আছে।

তিনি আরও বলেন, সেতু বিষয়ে উপদেষ্টা ডিসেম্বর-জানুয়ারিতে কাজ শুরুর প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। পরিবেশগত অজুহাত দেখিয়ে প্রকল্প বিলম্ব অগ্রহণযোগ্য। ১৭ হাজার কোটি টাকার এই সেতু নির্মিত হলে ভোলা শিল্প উন্নয়ন অঞ্চল হিসেবে গড়ে উঠবে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারেকে ভোলা-বরিশাল সেতু নির্মাণের দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

উপদেষ্টা রাশেদুল ইসলাম রাফি বলেন, বাংলাদেশের একমাত্র দ্বীপজেলা ভোলা প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে গ্যাস সমৃদ্ধ এলাকা হলেও স্থানীয় বাসিন্দারা আজও সেই সুবিধা থেকে বঞ্চিত। জেলার অধিকাংশ ঘরে গ্যাস সংযোগ না থাকলেও এখানকার গ্যাস দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। ভোলায় শিল্পায়নের ব্যাপক সম্ভাবনা থাকলেও যোগাযোগঘাটতি বড় বাধা হিসেবে রয়ে গেছে। তাই ভোলা-বরিশাল সেতু নির্মাণকে তারা সময়োপযোগী পদক্ষেপ । সেতুটি হলে রাজধানীসহ দেশের সব জেলার সঙ্গে ভোলার সরাসরি সংযোগ স্থাপন হবে, ব্যবসা-বাণিজ্যের গতি বাড়বে এবং দুর্যোগ পরিস্থিতিতেও দ্রুত সহায়তা পৌঁছানো সম্ভব হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর