1/ 7
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের দাপটে বেসামাল গোটা দেশ। প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। করোনাবিধি মেনে চলার পাশাপাশি বিশেষজ্ঞ-চিকিৎসকেরা বার বার করোনার টিকা নেওয়ার উপরে জোর দিচ্ছেন। এই পরিস্থিতিেত দেশের বিভিন্ন রাজ্যে লকডাউন, আংশিক লকডাউন চলছে। তবে তারই সঙ্গে কেন্দ্রীয় সরকার দেশজুড়ে তৃতীয় ধাপের করোনার টিকা দেওয়ারই ছাড়পত্র দিয়েছে। তবে ভ্যাকসিন নিলে কারও কারও কিছু উপসর্গ বা সাইড এফেক্ট দেখা দিচ্ছে। চিকিৎসক-বিশেষজ্ঞরা খুব সহজেই একে বাগে আনার উপায়ও বলে দিয়েছেন। ভ্যাকসিন নেওয়ার আগে ও পরে এই খাবারগুলি খেয়ে নিজের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলুন।
2/ 7
কাঁচা হলুদ: হলুদে থাকা হলুদ রং স্বাস্থ্যের পক্ষে দারুণ উপকারী। স্ট্রেস কমানোর জন্য খুবই কার্যকরী কাঁচা হলুদ। এবং ভ্যাকসিন নেওয়ার আগে হলুদ খাওয়ার অভ্যেস তৈরি করে নিন। রান্নায় কাঁচা হলুদ দিয়ে বা দুধের সঙ্গে কাঁচা হলুদ মিশিয়ে আপনি এটি খেতে পারেন। অ্যান্টি-অক্সিডেন্ট বাড়ানো এবং অ্যান্টিসেপ্টিকেরও কাজ করে কাঁচা হলুদ।
3/ 7
রসুন: শরীরের শক্তি বাড়ানোর জন্য খুবই কার্যকরী রসুন। রান্নায় খাওয়ার পাশাপাশি, খালি পেটে এক কোয়া রসুনের নানা খাদ্যগুণ ও পুষ্টিগুণ রয়েছে। রসুনে ভরপুর প্রোবায়োটিক্স থাকে। শরীরের ব্যথা কমাতেই কাজে লাগে রসুন।
4/ 7
আদা: উচ্চ রক্তচাপ কমানোর কাজে দারুণ উপকারী আদা। রান্নায়, চায়ে আদা ফেলে খাওয়ার অভ্যেস করুন। গলায় খুশখুশে কাশি, ফুসফুস বা শ্বাসনালীতে যে কোনও সংক্রমণ কমাতে কাজে লাগে আদা। ভ্যাকসিন নেওয়ার আগে ও পরে যে স্ট্রেস তৈরি হয় তা কমাতেও কাজে লাগে আদার গুণ।
5/ 7
সবুজ শাক-সব্জি: রোজকার ডায়েটে সবুজ শাক-সব্জি রাখাটা খুবই জরুরি। ইমিউনিটি বা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রোজকার খাবারে সবুজের পরিমাণ বাড়িয়ে তুলুন। ক্যালসিয়াম, মিনারেলস, পুষ্টি রয়েছে এমন সব্জি অবশ্যই খান।
6/ 7
ফল: শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ফলের জুড়ি মেলা ভার। অবশ্যই মরসুমী ফলের পাশাপাশি নানা ধরনের ফল খাওয়ার অভ্যেস করুন। প্রতিটি ফলের কোনও না কোনও উপকারিতা রয়েছে। ইমিউনিটি বাড়াতে যা অবশ্যই কার্যকরী।
7/ 7
চিকেন স্যুপ: স্যুপ বা ব্রথ বানিয়ে খেলে দারুণ উপকার পাবেন। এটি অবশ্যই মুরগি বা চিকেন দিয়ে তৈরি করুন। ইমিউনিটি বাড়ানো, ঠান্ডা লাগার স্বভাব থেকে বাঁচতে এটি আপনার রোজকার খাদ্যতালিকায় নিয়ে আসুন। কখনও কখনও সব্জি দিয়েই স্যুপ বা ব্রথ বানিয়ে খেতে পারেন।