শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্দ্যোগে মে দিবস উৎযাপন ভূঞাপুরে শ্রমিক দিবসে র‌্যালি-পথসভা শেষে আকর্ষণীয় লাঠিখেলা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা কর্ণফুলীতে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি ‘Don’t count Vaibhav Sooryavanshi’s age’: Shikhar Dhawan’s bold India debut statement | Cricket News কালিয়াকৈরে মহাসড়কে মৃত্যুর ফাঁদ,ফায়ার সার্ভিসের সামনে ফুটওভার ব্রিজের দাবিতে ফুঁসছে ১০ হাজার শ্রমিক Shah Rukh Khan Unveils Saif Ali Khan’s Kartavya Poster; Sambhavna Seth And Avinash Dwivedi Announce Pregnancy | Bollywood News কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড হিদায়াতের নূরানি কাফেলা পতেঙ্গায় ৭০ লক্ষ টাকা মূল্যের বিদেশি মদ জব্দ

ভ্যাটিকানে পোপ লিও চতুর্দশের অভিষেক শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১০১ সময় দেখুন


সেন্ট পিটার্স স্কয়ারে রোববার (১৮ মে) সকালে শুরু হয়েছে পোপ লিও চতুর্দশের অভিষেক। এই ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ক্যাথলিক চার্চের ২৬৭তম পোপ হিসেবে তার দায়িত্বভার গ্রহণের সূচনা হলো।

অভিষেক শুরুর আগে পোপ লিও পোপমোবাইলে করে জনতার সামনে উপস্থিত হন। এটি ছিল তার প্রথমবারের মতো পোপমোবাইলে ভ্রমণ। হাজার হাজার জনতা ও বিশ্বনেতারা এই ঐতিহাসিক মুহূর্ত প্রত্যক্ষ করতে ভ্যাটিকানে জড়ো হন।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন। অভিষেকে উপস্থিত জনতারা ‘ভিভা ইল পাপা’ ও ‘পাপা লেওনে’ ধ্বনিতে মুখরিত করে তোলে স্কয়ারের পরিবেশ।

পোপ লিও চতুর্দশ এই মাসের শুরুতে প্রয়াত পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর দুই দিনের কনক্লেভ শেষে নির্বাচিত হন। ৮ মে সিস্টিন চ্যাপেলে তিনি চার্চের ঐক্যের ডাক দেন এবং বিশ্বব্যাপী শান্তির আহ্বান জানান।

তিনি বলেন, ‘বিশ্বাসের সংকট রুখতে ক্যাথলিক চার্চকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।’

যুক্তরাষ্ট্র থেকে আগত এই পোপ ক্যাথলিক চার্চের ইতিহাসে প্রথম মার্কিন নাগরিক পোপ হিসেবে স্থান করে নেন। তার অভিষেক উপলক্ষে মার্কিন ও পেরুভিয়ান পতাকা হাতে বহু শুভানুধ্যায়ী ভ্যাটিকানে জড়ো হন।

ভ্যাটিকান সূত্রে জানা গেছে, এই অভিষেক অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে এবং এটি পোপ লিও চতুর্দশের আনুষ্ঠানিক পন্টিফিকেট শাসনের সূচনা চিহ্নিত করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom