রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১২৫ সময় দেখুন
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু


রাকিবুল হাসান, মনপুরা (ভোলা) প্রতিনিধি ::

ভোলার মনপুরায় খেলতে গিয়ে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়।পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণকারী শিশুটি হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের ডাকবাংলো রােড এলাকার বাসিন্দা মােঃ জসিমের শিশু কণ্যা নাহিদা (২)।

বুধবার(১৯ জুলাই) দুপুর ১ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের ডাকবাংলো মােড় এলাকায় নাজু মাতাবরের বাড়ির পুকুরে এই ঘটনা ঘটে।

শিশুটির পিতা জসিম জানান, বাড়ির অন্যান্য শিশুর সাথে উঠনে খেলছিলো। হঠাৎ করে শিশুটিকে দেখতে না পেয়ে খােঁজাখুঁজি শুরু হয়। পরে শিশুটিকে পুকুরে ভাসতে দেখা যায়। সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষনা করে।

এই ব্যাপারে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু সালেহ মােঃ ছিদ্দিক জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বে শিশুটির মৃত্যু হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর