বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

মনপুরায় ২৪ ঘন্টার পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১৬০ সময় দেখুন
মনপুরায় ২৪ ঘন্টার পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার


রাকিবুল হাসান, মনপুরা (ভোলা) প্রতিনিধি ::

ভোলার মনপুরায় মেঘনায় নিখোঁজ শিশু রিয়াদের মরদেহ ২৪ ঘটার পর উদ্ধার করে কােস্টগার্ড। বুধবার বিকেল ৫ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের বাউল বাড়ি সংলগ্ন মেঘনায় ভাসমান অবস্থায় শিশুটির মরাদেহ উদ্ধার করে মনপুরা কােস্টগার্ডের সদস্যরা। পরে সন্ধ্যায় সাড়ে ৬ টায় শিশুটির মরাদেহ সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছ হস্তান্তর করে ওসি সাইদ আহমেদ।

এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক সংলগ্ন মেঘনায় অন্যান্য শিশুদের সাথ সাঁতার কাটতে গিয় শিশুটি নিখোঁজ হন।

মনপুরা কােস্টগার্ড কন্টিজেট কমান্ডার আসলামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেলে শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকে কােস্টগার্ড ও ফায়ার সার্ভিসের পৃথক পৃথক দল শিশুটিকে উদ্ধারে অভিযান পরিচালনা করে। কিছুক্ষন পর রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ থাকে।

পরদিন বুধবার সকালে ফের মেঘনার বিভিন পয়েন্টে নিখোঁজ শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে কােস্টগার্ড। পরে বিকেল ৫ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের বাউল বাড়ি সংলগ্ন মেঘনায় ভাসমান অবস্থায় শিশুটির মরাদেহ উদ্ধার করা হয়। এই সময় শিশুটির হাতে এক-থেকে দেড় ফিট কারেন্ট জাল ছিল।

তিনি আরও জানান, পুলিশের মাধ্যমে নিখোঁজ শিশুটির মরাদেহ পরিবারের কাছে হস্তান করা হবে। তিনি দাবী করেন সাঁতার কাটতে নয় বরং জাল দিয়ে মাছ ধরতে গিয়ে মেঘনায় পড়ে গিয়ে শিশুটি নিখোঁজ হন। উদ্ধার হওয়া সাত বছরের শিশু রিয়াদ উপজেলার মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক গ্রামের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মিরাজের সন্তান।

এদিকে নিখোঁজ শিশুটির লাশ উদ্ধারে খবর পয়ে পরিবারের সবাই কান্নায় ভেঙ্গে পড়েন। তবে শিশুটির মা শিশুটির নাম ধরে ডেকে কান্নায় বারবার মূর্ছা যেথে দেখা গেছে। এই ঘটনায় এলাকায় শােকের ছায়া নেমে আসে।

এই ব্যাপারে মনপুরা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আমানত উল্লাহ আলমগীর জানান, শিশুটির মৃত্যুতে এলাকায় শােকের ছায়া নেমে আসে। সবাই এই ঘটনায় মর্মাহত।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, উদ্ধার হওয়া শিশুটির সুরতহাল রির্পোট শেষে আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর