বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মন্ত্রিত্ব-মহাসচিব পদ সব গেল পার্থ’র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১৫৪ সময় দেখুন
মন্ত্রিত্ব-মহাসচিব পদ সব গেল পার্থ’র


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেফতার পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী এবং রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে বাদ এবং দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকা।

বৃহস্পতিবার (২৮ জুলাই) মন্ত্রিসভা এবং তৃণমূলের শৃঙ্খলা কমিটির পৃথক বৈঠক থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

দুপুরে মন্ত্রিসভার বৈঠকের পর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের অধীনে থাকা শিল্প, পরিষদীয় এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এখন সরাসরি মুখ্যমন্ত্রীর অধীনে থাকবে।

একইসঙ্গে, সন্ধ্যার দলীয় বৈঠকে পার্থকে মহাসচিব পদ থেকে সাসপেন্ড এবং দলের মুখপত্রের সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, শুক্রবার (২২ জুলাই) সকালে পার্থর বাড়িতে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি ওই দিনই অভিযান চালায় একাধিক জেলার আরও ১৪ জায়গায়। কোথাও কয়েক ঘণ্টা, কোথাও আরও দীর্ঘক্ষণ ধরে তল্লাশি, জিজ্ঞাসাবাদ চলতে থাকে। সন্ধ্যার পর আচমকাই শোরগোল পড়ে যায় ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধারের পর। ইডি সেই ছবি টুইট করে। পরদিন পার্থ এবং অর্পিতাকে এক সূত্রে গেঁথেই গ্রেফতার করা হয়। তার ছয় দিন পর পার্থকে মন্ত্রিত্ব এবং দলীয় পদ থেকে সরানো হল।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর