শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

মন্ত্রীরা বড় বড় কথা বলেন কিন্তু কাজ করেন না: জি এম কাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৩০৮ সময় দেখুন
মন্ত্রীরা বড় বড় কথা বলেন কিন্তু কাজ করেন না: জি এম কাদের


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সরকারকে সাধারণ মানুষের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। মানুষকে বাঁচাতে হবে, প্রয়োজনে বিকল্প ব্যবস্থা নিতে হবে। সরকারি কর্মকর্তা, মন্ত্রীরা বড় বড় কথা বলে যান কিন্তু সেই অনুযায়ী কাজ বাস্তবায়ন করেন না। উত্তরবঙ্গের মানুষ অবহেলিত হয়ে আসছে। আমরা আর অবহেলিত থাকতে চাই না। আমরা সংগ্রাম করবো, আপনারা প্রস্তুত থাকবেন।

রোববার (২২ আগস্ট) দুপুরে রংপুর বদরগঞ্জ উপজেলার শ্যামপুর সুগার মিলস প্রাঙ্গণে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জি এম কাদেরের প্রেস সেক্রেটারি দেলোয়ার জলালী এ খবর জানান।

জি এম কাদের বলেন, ‘সারাদেশে অনেক মানুষ চাকরিচ্যুত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। সরকারের জন্য দেশের মানুষ সন্তানতূল্য, তাই দেশের মানুষকে ভালোবাসতে হবে। দেশের মানুষকে শোষণ করা, রাজনীতি হতে পারে না। মানুষ যেন কষ্টে না থাকে এ লক্ষ্যে সরকারকে কাজ করতে হবে।’

আখ সংকটসহ নানা অজুহাত দেখিয়ে রংপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান শ্যামপুর সুগার মিল বন্ধের চেষ্টা চালানো হচ্ছে জানিয়ে বিরোধী দলের এ নেতা বলেন, ‘আমরা বারবার বলেছি আমাদের খাদ্যশস্য, খাদ্য নিরাপত্তার জন্য হলেও সুগার মিল চালু রাখতে হবে। শিল্প কারখানা স্থাপন করা হলে এলাকার উন্নয়ন হয়, মানুষ কাজ পায়, অর্থনৈতিক উন্নয়ন হয়। আমরা মানুষের জন্য রাজনীতি করি। তাই মানুষের অধিকার নিশ্চিতে আমাদের কাজ করতে হবে। প্রয়োজনে সুগার মিলে উৎপাদিত চিনি ও সহপণ্য বিক্রি করাসহ বিকল্প ব্যবস্থা করতে হবে।’

শ্যামপুর সুগার মিলস এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আকতারুল বাদশার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- রংপুর সিটি করপোরেশনের মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সংস্কৃতি বিষয়ক সম্পাদক আজমল হোসেন লেবু, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির আহমেদ, রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ অন্যরা।

সারাবাংলা/এএইচএইচ/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর