সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

মমেকে করোনা ইউনিটে করোনা ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ২৭৩ সময় দেখুন
মমেকে করোনা ইউনিটে করোনা ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু


ময়মনসিংহ প্রতিনিধি :: 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১ জন ও করোনা উপসর্গ নিয়ে ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালে পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩০৩টি নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৬৪ শতাংশ।

সোমবার (০৪ নভেম্বর) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের (ফোকাল পার্সন) আবাসিক কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করছেন।

তিনি জানান,করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন-ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রহিমা খাতুন (৬৬)। তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা। আর করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহ সদর উপজেলার আবুল কাশেম ভূইয়া (৮২), তারাকান্দা উপজেলার কল্পনা (৩৫), হালিম (৪৫), ধোবাউড়ার তামান্না (২৫), হালুয়াঘাটের মাহবুব আলম (৬২), ভালুকার সুলতান আহমেদ (৭০), জামালপুরের ইসলামপুর উপজেলার মেশু মিস্ত্রি (৬৫)। জেলাওয়ারী করোনার উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে ৬ জন ময়মনসিংহ জেলার বাসিন্দা। আর অন্য ১ জন জামালপুর জেলার বাসিন্দা।

ডাঃ মোহাম্মদ মহিউদ্দিন খান মুন আরও জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৯৯ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৪ জন। ওই সময়ে নতুন রোগী ভর্তি
হয়েছেন ১২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।

এদিকে, ময়মনসিংহ জেলা সিভিল ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩০৩টি নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৬৪ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৯৯৬ জন এবং সুস্থ হয়েছেন ২১
হাজার ১১৮ জন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর