সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

মমেকে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের প্রাণহানি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৩১২ সময় দেখুন
মমেকে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের প্রাণহানি


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন আট জন। বাকি ছয়জন করোনার উপসর্গ নিয়ে মারা যান।

শনিবার (২১ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, আইসিউতে ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ২৪৭ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ২৩ জন ও সুস্থ হয়েছেন ৩৪ জন।

এদিকে, সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৪৪৮টি নমুনা পরীক্ষায় আরও ৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৪০ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৯ হাজার ৯৮৯ জন। সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৪৮ জন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর