বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মহাকাশের সম্পূর্ণ রঙিন ছবি প্রকাশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ১৭৪ সময় দেখুন
মহাকাশের সম্পূর্ণ রঙিন ছবি প্রকাশ


আন্তর্জাতিক ডেস্ক

সর্বপ্রথম মহাকাশের পূর্ণাঙ্গ রঙিন ছবি প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)। নতুন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দিয়ে এ ছবিটি তোলা হয়েছে। খবর বিবিসি।

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে জানানোর সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এই ছবিটি দেখানো হয়। বলা হচ্ছে, এই ছবিটিই এখন পর্যন্ত মহাবিশ্বের সবচেয়ে বিস্তারিত তথ্যসম্বলিত ছবি। এই ছবিতে গ্যালাক্সি থেকে উৎসারিত আলোকচ্ছ্বটার উপস্থিতি রয়েছে, যার উৎস শত কোটি বছর আগের।

মঙ্গলবার (১২ জুলাই) জেমস ওয়েবে তোলা আরও কিছু ছবি বিশ্বব্যাপী উপস্থাপনার জন্য প্রকাশ করবে নাসা।

মহাকাশের সম্পূর্ণ রঙিন ছবি প্রকাশ
ছবি: বিবিসি

এ বিষয়ে জো বাইডেন বলেন, ‘এই ছবিগুলো বিশ্ববাসীকে মনে করিয়ে দেবে যে, আমেরিকা বড় কিছু করতে পারে। এছাড়াও আমেরিকান জনগণ ও বিশেষ করে শিশুদের মনে করিয়ে দেবে যে, আমাদের সামর্থের বাইরে কিছুই নেই।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন সম্ভাবনা দেখতে পাচ্ছি যা আগে কেউ দেখেনি। আমরা এমন জায়গায় যেতে পারি যেখানে আগে কেউ যায়নি।’

১০ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মাণ করা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটি (জেডব্লিউএসটি) গত বছরের ২৫ ডিসেম্বর চালু করা হয়েছিল। এটি বিখ্যাত হাবল স্পেস টেলিস্কোপের উত্তরসূরি হিসাবে নির্মাণ করা হয়েছে।

আকাশের সব ধরনের পর্যবেক্ষণ করবে জেডব্লিউএসটি। তবে দুটি প্রধান লক্ষ্য রয়েছে এটির। এর মধ্যে একটি হল সাড়ে ১৩ বিলিয়ন বছর আগের মহাবিশ্বে জ্বলতে থাকা প্রথম নক্ষত্রের ছবি তোলা। আর অন্যটি হলো, দূরের গ্রহগুলো বাসযোগ্য কি না- সে বিষয়ে অনুসন্ধান করা। এক্ষেত্রে টেলিস্কোপটি’র প্রথম লক্ষ্যটি পূরণের সক্ষমতার বিষয়টি তুলে ধরতে প্রেসিডেন্ট জো বাইডেনের সামনে এই ছবিটি উপস্থাপন করা হয়েছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর