বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মহাকাশ স্টেশনে থাকছে না রাশিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ১৭৮ সময় দেখুন
মহাকাশ স্টেশনে থাকছে না রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) প্রকল্প থেকে ২০২৪ সালের পর নিজেদের প্রত্যাহার করে নেবে রাশিয়া। দেশটির মহাকাশ সংস্থা রসকসমসের নতুন প্রধান ইউরি বোরিসভ মঙ্গলবার (২৬ জুলাই) ক্রেমলিনে এক বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ কথা জানান।

তিনি বলেন, আইএসএস প্রকল্পের অংশ হিসেবে বিদেশি অংশীদারদের প্রতি নিজেদের বাধ্যবাধকতা পূরণ করতে চায় মস্কো। তবে ২০২৪ সালের পর এ স্টেশন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ততদিনে রুশ অরবিটাল স্টেশন চালু হবে।

বোরিসভের ভাষ্য, রাশিয়ার মানুষবাহী মহাকাশ ফ্লাইটগুলো একটি নিয়মতান্ত্রিক বৈজ্ঞানিক কর্মসূচির অংশ হওয়া উচিত। এতে প্রতিটি মিশন দেশটিকে নতুন জ্ঞান সরবরাহ করতে পারবে।

এদিকে, ২০৩০ সাল পর্যন্ত আইএসএস পরিচালনা করার পরিকল্পনা করেছে নাসা। রসকসমসের সাবেক প্রধান দিমিত্রি রোগজিন ভবিষ্যতবাণী করে বলেছেন, মেরামতের জন্য বড় অংকের বিনিয়োগ না করা হলে বিচ্ছিন্ন হয়ে যাবে আইএসএস। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে স্টেশনটিকে কক্ষপথে রাখার প্রচেষ্টা রাশিয়ার পক্ষে আর সম্ভব নয় বলেও জানিয়েছেন রসকসমসের সাবেক বস। এ বিষয়ে গত এপ্রিলেও সতর্ক করেছিলেন তিনি।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে রাশিয়ান, আমেরিকান, জাপানি, কানাডিয়ান এবং ইউরোপীয় মহাকাশ সংস্থাগুলোর যৌথ প্রচেষ্টা হিসেবে চালু হয়েছিল আইএসএস। এটি রাশিয়ান এবং আমেরিকান বিভাগে বিভক্ত; পরবর্তীতে যুক্তরাষ্ট্র এবং প্রকল্পের অন্যান্য অংশগ্রহণকারীদের দ্বারা পরিচালিত হয়ে আসছে।

রসকসমস ইতোমধ্যে তাদের নতুন মহাকাশ স্টেশনের ছবি প্রকাশ করেছে। যেটির নাম রাশিয়ান অরবিটাল সার্ভিস স্টেশন (আরওএসএস)। এটি চারটি মডিউল এবং একটি মহাকাশযান রক্ষণাবেক্ষণ প্ল্যাটফর্ম নিয়ে গঠিত। দুই থেকে চারজনের একটি ক্রু হোস্ট করার জন্য এটিকে ডিজাইন করা হচ্ছে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর