বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মহারাষ্ট্রে আস্থাভোট আগামীকাল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৯৭ সময় দেখুন
মহারাষ্ট্রে আস্থাভোট আগামীকাল


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মহারাষ্ট্র রাজ্যের বিধানসভায় বৃহস্পতিবার (২৯ জুন) আস্থাভোট আয়োজনে কোনো বাধা নেই বলে রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

বুধবার (২৮ জুন) সুপ্রিম কোর্ট বলেছে, আস্থাভোটের ওপর কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি।

এর আগে, শিবসেনার ১৬ বিধায়কের পদ খারিজের দাবি করেছিল উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা-এনসিপি জোট সরকার। ওই দাবিকে পাত্তা না দিয়ে আস্থা ভোটের পক্ষেই সায় দিয়েছিলেন রাজ্যপাল ভগত্ সিং কেশিয়ারি। এ নিয়েই সুপ্রিম কোর্টে যান উদ্ধব ঠাকরে। পাশাপাশি, শাসক জোটের জেলবন্দি দুই বিধায়ক নবাব মালিক ও অনিল দেশমুখ সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন যে তারাও আস্থাভোটে থাকতে চান। এ নিয়েই সর্বোচ্চ আদালতে শুরু হয় আইনি লড়াই।

উদ্ধবপন্থিদের দাবি ছিল ওই ১৬ বিধায়কের বিধায়ক পদ খারিজের বিষয়টি আগে নিষ্পত্তি করতে হবে। এ নিয়ে বুধবার সাড়ে তিন ঘণ্টা শুনানি হয় সুপ্রিম কোর্টে। শুনানি শেষে বিধানসভায় আস্থাভোট আয়োজনে কোনো বাধা নেই বলে জানিয়েছে আদালত।

আস্থাভোটের আগে কে কী অবস্থায়?

উদ্ধব ঠাকরের পক্ষে রয়েছেন শিবসেনার ১৭, এনসিপির ৫৩, কংগ্রেসের ৪৪ এবং অন্যান্য ১৩ বিধায়ক। তার বিপক্ষে রয়েছেন শিবসেনার ৪১, বিজেপির ১০৬, স্বতন্ত্র ৯ এবং অন্যান্য ৭ বিধায়ক।

আগামীকাল যদি আস্থাভোট হয় তবে নিশ্চিতভাবেই পরাজিত হতে যাচ্ছেন শিবসেনার প্রতিষ্ঠাতা বালা ঠাকরের ছেলে এবং মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর