বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মানবাধিকার কাউন্সিলে রাশিয়ার জায়গা নিলো চেক প্রজাতন্ত্র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ২৫৫ সময় দেখুন
মানবাধিকার কাউন্সিলে রাশিয়ার জায়গা নিলো চেক প্রজাতন্ত্র


আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে রাশিয়ার জায়গা নিলো চেক প্রজাতন্ত্র। মঙ্গলবার (১০ মে) জাতিসংঘের সাধারণ পরিষদ জেনেভাভিত্তিক মানবাধিকার কাউন্সিলের সদস্য হিসেবে চেক প্রজাতন্ত্রকে নির্বাচিত করে। এর আগে, গত মাসে ইউক্রেনের বুচায় গণকবর পাওয়ার পর রাশিয়াকে মানবাধিকার কাউন্সিল থেকে বের করে দেয় জাতিসংঘের সাধারণ পরিষদ।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ৪৭টি দেশের প্রতিনিধিত্ব রয়েছে। ২০২৩ সালে রাশিয়ার সদস্যপদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু গত মাসে রাশিয়ার সদস্যপদ থাকা উচিত কি না এমন প্রশ্নের উপর ভোটাভুটিতে ৯৩-২৪ ভোটে হেরে যায় দেশটি। ফলে শূন্যস্থান পূরণে নতুন সদস্য নির্বাচনে মঙ্গলবার ভোটাভুটি হয়। এতে ১৫৭-২৩ ভোটে নির্বাচিত হয় চেক প্রজাতন্ত্র।

বর্তমান কাউন্সিলের মেয়াদ আছে আর প্রায় এক বছর। এই সময়ের জন্য নির্বাচিত হয়েছে চেক প্রজাতন্ত্র। এদিকে, বৃহস্পতিবার মানবাধিকার কাউন্সিলে ইউক্রেন ইস্যুতে এক অধিবেশন চালুর কথা রয়েছে। ওই অধিবেশনে ইউক্রেনের মারিউপোলে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর