বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

মানুষের শরীরে শূকরের কিডনির সফল প্রতিস্থাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৩৫১ সময় দেখুন
মানুষের শরীরে শূকরের কিডনির সফল প্রতিস্থাপন


আন্তর্জাতিক ডেস্ক

প্রথমবারের মতো মানুষের শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন করেছেন গবেষকরা। কিডনি প্রতিস্থাপনের পর গ্রাহকের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার কোনো তারতম্য ঘটেনি। অর্থাৎ, শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা শূকরের কিডনিটিকে স্বাভাবিকভাবে গ্রহণ করেছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, এ সফলতা অঙ্গ প্রতিস্থাপন চিকিৎসায় একটি মাইলফলক।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ল্যাঙ্গন হেলথ এ কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়া সম্পন্ন হয়। বিজ্ঞানীরা জানান, গ্রাহকের শরীরের প্রতিরোধ ব্যবস্থা যেন শূকরের কিডনি প্রত্যাখ্যান না করে সে জন্য জিনে পরিবর্তন আনা হয়। ওই পরিবর্তনের কারণে শূকরের টিস্যুতে থাকা একটি অণু হারিয়ে যায়।

পরীক্ষামূলকভাবে শূকরের কিডনিটি নিয়েছেন একজন ব্রেন-ডেড নারী। লাইফ সাপোর্ট খুলে নেওয়ার আগে তার পরিবারের সদস্যরা গবেষকদের এ পরীক্ষা চালানোর অনুমতি দেন।

রয়টার্সের খবরে বলা হয়, গবেষকদের সুবিধার জন্য শরীরের বাইরে রাখা হয় কিডনিটি। তিন দিন ধরে কিডনিটি রোগীর রক্তনালীর সঙ্গে সংযুক্ত করা হয়।

প্রতিস্থাপিত কিডনির ফলাফল খুব স্বাভাবিক বলে জানিয়েছেন ট্র্যান্সপ্লান্ট সার্জন ডা. রবার্ট মন্টগোমেরি। তিনি এ গবেষণার নেতৃত্ব দিয়েছেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর