রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

মানুষ আজ মুখ খুলে কথা বলতে পারছে: জামায়াত আমির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৪৭ সময় দেখুন


স্টাফ করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৫ ২০:৪৩ | আপডেট: ৩ মার্চ ২০২৫ ২১:৫১

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের কারণেই মানুষ আজ মুখ খুলে কথা বলতে পারছে।

সোমবার (৩ মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনের লেডিজ ক্লাবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে আহত, পঙ্গু ও শহিদ পরিবারের সম্মানে ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘শহিদ এবং আহত ভাইবোনদের ত্যাগের বিনিময়ে দেশের মানুষ স্বস্তির সঙ্গে চলাফেরা করতে পারছে। তাই শহিদের রক্তের সঙ্গে বেইমানি হয় এমন কাজ করা যাবে না।’

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির বলেন, ‘শহিদদের নিয়ে আমাদের রাজনীতির প্রয়োজন নেই। যাদের করার দরকার তারা করুক। শহিদ পরিবারগুলো আমাদের পরিবারের সদস্য উল্লেখ করে তিনি বলেন, আমরাও তাদের পরিবারের সদস্য। এবারের ইদ শহিদ পরিবারের সঙ্গে করব। নেতাকর্মীদের প্রতিও অনুরোধ সবাই এটা করার চেষ্টা করবেন।’

শহিদ পরিবারদের জন্য এবারের রমজান একটা ভিন্ন পরিবেশে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘পরিবারের সন্তান ছাড়া তাদের ইফতার-সেহরি করতে হচ্ছে। আমাদের শহিদ পরিবারগুলো সেহরি করতে বসে কিন্তু খাবার মুখে যায় না, একইরকম ইফতারের ক্ষেত্রেও হয়।’

এ সময় জামায়াতের উদ্যোগে প্রস্তুত করা শহিদ স্মরণিকা সব শহিদ পরিবারের হাতে পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।

বক্তব্য শেষে, ‎ইফতার আয়োজনে জুলাই অভ্যুত্থানে আহত, পঙ্গু ও শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, খোঁজ খবর নেন। এমন আয়োজনে তাদের স্মরণ করায় জামায়াতের আমিরকে ধন্যবাদ জানান। এ সময় চোখের জলে শহিদ পরিবারের সদস্যরা নিজেদের সমস্যার কথা তুলে ধরেন।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সবার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সারাবাংলা/এনএল/এইচআই

জামায়াতে আমির
ডা. শফিকুর রহমান





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর