বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

মার্কিন ড্রোন হামলায় ৬ শিশুসহ ৯ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৩৩১ সময় দেখুন
মার্কিন ড্রোন হামলায় ৬ শিশুসহ ৯ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

কাবুল বিমানবন্দরের কাছাকাছি মার্কিন ড্রোন হামলায় একই পরিবারের ছয় শিশুসহ নয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের স্বজনের বরাতে এ খবর জানিয়েছে সিএনএন।

রোববার (২৯ আগস্ট) ড্রোন হামলার পর এক বিবৃতিতে মার্কিন বাহিনী জানায়, একটি গাড়িতে বিপুল পরিমাণ বিস্ফোরক ভরে এক আইএস-কে সদস্য বিমানবন্দরের দিকে যাচ্ছিল। ড্রোনের সাহায্যে বিমানবন্দর থেকে কিছুটা দূরে সেই গাড়ির ওপর হামলা চালানো হয়। গাড়ির ভিতর বিস্ফোরক থাকায় বিশাল বিস্ফোরণ হয়।

তবে রাতে পেন্টাগনে মার্কিন সেন্ট্রাল কম্যান্ডের মুখপাত্র বিল আরবান বিবৃতি দিয়ে জানিয়েছেন, ড্রোন হামলায় বেসামরিক প্রাণহানি হয়েছে, এ ঘটনা দুঃখজনক।

পেন্টাগনের একটি সূত্র সংবাদমাধ্যম সিএনএন-কে জানিয়েছে, বিস্ফোরণে একই পরিবারের নয় জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ছয় শিশু আছে। পেন্টাগনের অন্য এক সূত্র সংবাদসংস্থা এপি-কে জানিয়েছিল, ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। কোনো কোনো সূত্রের দাবি, আরও বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ ও গুলিতে ১৩ মার্কিন সেনাসহ অন্তত ১৭৫ জনের মৃত্যু হয়।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং যু্ক্তরাজ্যের গোয়েন্দারা জানিয়েছিলেন, কাবুল বিমানবন্দরে আরও হামলা চালাতে পারে আইএস-কে। যদিও রোববারের ঘটনার পরেও নতুন করে সতর্কবার্তা জারি হয়েছে। এ ধরনের আরও আক্রমণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ৩১ আগস্ট আমেরিকাসহ সমস্ত পশ্চিমা দেশের কাবুল ছাড়ার শেষ দিন। তার আগে আইএস কাবুল বিমানবন্দরে হামলা চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে বলে বিশেষজ্ঞদের ধারণা।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর