বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মার্কিন প্রতিনিধি পরিষদে হোমল্যান্ড সেক্রেটারির অভিশংসন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০১ সময় দেখুন


মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেজান্দ্রো মায়োরকাসের অভিশংসন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে দেশটির প্রতিনিধি পরিষদ। মেক্সিকো সীমান্তে অবৈধভাবে অভিবাসীদের আগমন মোকাবিলা করতে ব্যর্থতার অভিযোগে এনে তাকে সরিয়ে দিতে রিপাবলিকান দল এই প্রস্তাব উত্থাপন করে।

মায়োরকাসের অভিশংসন প্রস্তাবটি মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ২১৪-২১৩ ভোটে পাস হয়েছে। মাত্র তিনজন রিপাবলিকান প্রতিনিধি এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছেন।

২২ পৃষ্ঠার প্রস্তাবে আইন প্রণেতারা বলেছেন, মায়োরকাস সীমান্ত সংকটের বিষয়ে ফেডারেল আদালতের সিদ্ধান্ত মানতে অস্বীকার করেছেন। তিনি দক্ষিণ সীমান্তে ব্যাপক সংখ্যক অভিবাসীদের আগমনের জন্য দায়ী।

অভিশংসন প্রস্তাবে বলা হয়েছে, হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি হিসেবে আলেজান্দ্রো মায়োরকাস তার মেয়াদজুড়ে বারবার অভিবাসন এবং সীমান্ত সুরক্ষা সম্পর্কিত কংগ্রেসের আইন লঙ্ঘন করেছেন। তার বেআইনি আচরণের কারণে সীমান্তের বড় অংশজুড়ে লাখ লাখ অভিবাসী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে এবং অনেক বেআইনিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়ে গেছে।

এর আগে গত সপ্তায়ও একই প্রস্তাব প্রতিনিধি পরিষদে উত্থাপিত হয়েছিল। তবে মায়োরকাস সে সময় অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন। সে সময় রিপাবলিকান দলের চার সদস্য তার অভিশংসন প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছিলেন। কিন্তু মঙ্গলবার রিপাবলিকানরা অভিশংসন প্রস্তাব পাস করতে সফল হয়।

তবে প্রতিনিধি পরিষদে পাস হলেও শেষ পর্যন্ত অভিশংসন প্রস্তাবটি মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে আটকে যাবে বলে ধারণা করা হচ্ছে। কারণ প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। তাই রিপাবলিকান তিনজনের বিরোধিতা সত্ত্বেও প্রস্তাবটি পাস হয়েছে। এ প্রস্তাবের বিরুদ্ধে ডেমোক্রেটরা অর্থাৎ  মায়োরকাসের পক্ষে একাট্টা হয়েছেন। সিনেটে ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠ। সেখানে প্রস্তাবটি আটকে যাবে বলে মনে করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিনিধি পরিষদে এই প্রস্তাব উত্থাপিত হওয়ার কঠোর সমালোচনা করেছেন। তিনি এই প্রস্তাবকে অসাংবিধানিক নির্লজ্জ কাজ বলে আখ্যায়িত করেছেন। এছাড়া তিনি প্রস্তাবটিকে রিপাবলিকানদের রাজনৈতিক স্ট্যান্ট বলে সমালোচনা করেছেন।

The post মার্কিন প্রতিনিধি পরিষদে হোমল্যান্ড সেক্রেটারির অভিশংসন appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর