বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা, আটক ১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২২৯ সময় দেখুন
মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা, আটক ১


যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ওহাইও অঙ্গরাজ্যের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। রোববার (৪ জানুয়ারি) এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম সিএনএনের বরাতে এ তথ্য জানা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (৫ জানুয়ারি) হামলার ঘটনা এবং বাসভবনের সম্পত্তির ক্ষয়ক্ষতির তদন্ত শুরু হয়েছে। এছাড়া একজন ব্যক্তিকে আটক করা হয়েছে।

মার্কিন সিক্রেট সার্ভিসের তথ্য অনুযায়ী, এ ঘটনায় একজন ব্যক্তিকে আটক করা হয়েছে। হামলার সময় ভ্যান্স পরিবার ওহাইওতে উপস্থিত ছিল না। ঘটনাটি মধ্যরাতের কিছু পরেই ঘটে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে বাসভবনের জানালার ক্ষতিগ্রস্ত অবস্থা দেখা গেছে। সিক্রেট সার্ভিসের এক মুখপাত্র জানান, আটক ব্যক্তি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, যার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

একজন ফেডারেল আইনপ্রয়োগকারী কর্মকর্তা গণমাধ্যমকে জানান, তদন্তকারীরা খতিয়ে দেখছেন ওই ব্যক্তি ভ্যান্স বা তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে এই ঘটনা ঘটিয়েছিল কি না। তবে তাদের বিশ্বাস, ওই ব্যক্তি ভাইস প্রেসিডেন্টের বাসভবনের ভেতরে প্রবেশ করতে পারেনি।

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর