শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মালিবাগের আবাসিক হোটেলে দর্জির মরদেহ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১২৭ সময় দেখুন
মালিবাগের আবাসিক হোটেলে দর্জির মরদেহ


ডেস্ক রিপোর্ট::  রাজধানীর রামপুরা থানার মালিবাগের একটি আবাসিক হোটেল থেকে মিজানুর রহমান (৪৪) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ নভেম্বর) সকাল ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিজানুর রহমান রাজবাড়ীর বালিয়াকান্দি থানার আজমল আলী শেখের ছেলে। তিনি পেশায় একজন দর্জি।

বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিজ উদ্দিন।

তিনি জানান, সংবাদ পেয়ে আমরা মালিবাগের সবুজ বাংলা আবাসিক হোটেলে যাই। সেখানে চতুর্থ তলার ২৯ নং কক্ষ থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করি। এ সময় ওই কক্ষটির দরজা খোলা ছিল। আর কক্ষের ভেতর বিছানার ওপর শোয়া অবস্থায় ছিলেন ওই ব্যক্তি। তবে তার শরীরে কোনো আঘাত বা অস্বাভাবিক কিছু দেখা যায়নি।

পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জানায়- সে আর বেঁচে নেই।

তিনি আরও জানান, মৃত মিজানুর রহমান একটি টেইলার্সে দর্জির কাজ করতেন। গতকাল রাত এগারোটার দিকে তিনি ওই হোটেলে ওঠেন। এরপর আজ সকালের দিকে এই ঘটনাটি ঘটে।

কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানার চেষ্টা চলছে বলেও জানান। পুলিশ কর্মকর্তা বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে মুঠোফোনে কথা হয়েছে। মিজানুর ঢাকার কোন এলাকায় থাকতেন সে বিষয়টি জানা যায়নি।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর