এই মুহুর্তে, WhatsApp ব্যবহারকারীদের বার্তা পাঠানোর পরে প্রায় ৪০৯৬ সেকেন্ডের (বা ৬৮ মিনিট এবং ১৬ সেকেন্ড) মধ্যে প্রেরিত সমস্ত কথোপকথন ডিলিট করার অনুমতি রয়েছে। এর পর ব্যবহারকারীরা বার্তাটি ডিলিট করতে চাইলে তা কেবলমাত্র প্রেরকের অ্যাকাউন্ট থেকেই ডিলিট হবে। ২০১৭ সালে প্রথম WhatsApp এই ফিচারটি ব্যবহারকারীদের সামনে নিয়ে আসে। উল্লেখ্য, সেই ক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করা হয়েছিল মাত্র ৪ মিনিট।