
গাইবান্ধা প্রতিনিধি::
অলৌকিক ভাবে মুল্যবান সম্পদ পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে মা ও মেয়েকে ডেকে নিয়ে গণ ধর্ষনের ঘটনা প্রমানিত হওয়ায় ৩ প্রতারক জ্বীনের বাদশাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত । আজ গাইবান্ধার নারী শিশু দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক মো.আব্দুর রহমান এই রায় প্রদান করেন । দন্ডপ্রাপ্তরা হলেন এমদাদুল হক ,বেলাল হোসেন ও খাজা মিয়া ।
মামলার বিবরনে বলা হয়,২০১৮ সালের ১২ মে গাইবান্ধার গোবিন্দগঞ্জের দন্ডপ্রাপ্ত জ্বীনের বাদশা সংঘবদ্ধ প্রতারক চক্র
জামালপুর জেলার সরিষাবাড়ি থেকে মা ও যুবতী মেয়েকে গাইবান্ধায় গোবিন্দগঞ্জে আসতে বলেন ।
গভীর রাতে ফোন করেন অলৌকিক ভাবে মুল্যবান সম্পদ পাওয়ার লোভে মা ও মেয়ে ওই রাতেই গোবিন্দগঞ্জে চলে আসেন এবং জ্বীনের বাদশার প্রতারক চক্রের ফাঁদে পা দেয়। তারা বাস গোবিন্দগঞ্জের চৌমাথায় থামলে এই প্রতারক চক্রটি মা ও মেয়েকে নিয়ে নির্জন স্থানে নিয়ে যায়। তারপর তাদের মুখ বেধে প্রথমে মেয়ে ও পরে মা কে পালাক্রমে ধর্ষন করে । পরে তাদের ফেলে প্রতারক চক্রটি সটকে পড়ে।
ঘটনা বুঝতে পেয়ে মা ও মেয়ে গোবিন্দগঞ্জ থানায় এসে ধর্ষন মামলা দায়ের করেন। দীর্ঘদিন সাক্ষ্য প্রমানের পর আজ এই আদালতে এই রায় দেয়া হয়।