বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মিনি বাজেটে নীতি পরিবর্তনের আভাস, শক্তি বাড়ছে পাউন্ডের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১২০ সময় দেখুন
মিনি বাজেটে নীতি পরিবর্তনের আভাস, শক্তি বাড়ছে পাউন্ডের


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: যুক্তরাজ্যের মিনি বাজেটে বড় নীতিগত পরিবর্তনের আভাস পাওয়া গেছে। এর প্রভাবে পাউন্ড স্টারলিং শক্তিশালী হচ্ছে। শুক্রবার (১৪ অক্টোবর) সকালে প্রতি ডলারের বিপরীতে পাউন্ড স্টারলিং  ১.১৩ মার্কিন ডলারের উপরে লেনদেন হয়েছে। অর্থাৎ, প্রতি এক পাউন্ডের বিপরীতে পাওয়া যাচ্ছে ১.১৩ মার্কিন ডলার। এদিন ব্রিটিশ অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে আইএমএফ বৈঠক সংক্ষিপ্ত করে জরুরিভিত্তিতে ডাউনিং স্ট্রিটে ফিরেছেন।

এর আগে গত সেপ্টেম্বরে পাউন্ড রেকর্ড দর হারায়। গত ২৬ সেপ্টেম্বর এশিয়া ও অস্ট্রেলিয়ায় মার্কিন ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের দর একপর্যায়ে কমে ১ দশমিক ০৩৮২ ডলারে দাঁড়ায়। সেসময় ব্রিটেনের অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং ট্যাক্স কাটছাঁটের জন্য ৪৫ বিলিয়ন পাউন্ডের একটি প্যাকেজ ঘোষণা দিয়েছিলেন। তার এই ঘোষণার প্রভাবে দর হারায় পাউন্ড।

যদিও পরে ডাউনিং স্ট্রিটের তরফ থেকে বলা হয়, ট্যাক্স কাটছাঁটের নীতি আপাতত পরিহার করা হয়েছে।  মিনি বাজেটে এমন প্রতিশ্রুতির প্রতিফলন ঘটতে পারে বলে মনে করে ট্রেডাররা ব্রিটিশ বন্ড ক্রয় করছেন। এতে বৃহস্পতিবার পাউন্ড কিছুটা শক্তি ফিরে পেয়েছে।

এছাড়া পাউন্ডের দর স্থিতিশীল রাখতে ব্যাংক অব ইংল্যান্ড গিল্ট নামে পরিচিত সরকারি বন্ড ক্রমাগত ক্রয় করছে। বন্ডের বিক্রি রোধেও ব্যবস্থা নিয়েছে ব্রিটিশ কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে পাউন্ডের মান বেড়েছে। তবে শুক্রবার ব্যাংক অব ইংল্যান্ডের এই সহযোগিতা বন্ধ হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর