বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মিয়ানমারে জান্তা বাহিনীর ঘাঁটি দখলে নিল কাচিন আর্মি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ১২৫ সময় দেখুন
মিয়ানমারে জান্তা বাহিনীর ঘাঁটি দখলে নিল কাচিন আর্মি


আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারের জান্তা সেনাবাহিনীর কৌশলগত একটি ঘাঁটি দখল করেছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (কেআইএ)। কাচিন রাজ্যের হপাকান্ত শহরে বহুমূল্যবান ধাতু জেড খনিতে প্রবেশ পথ নিয়ন্ত্রণকারী ওই ঘাঁটির দখলে নেওয়া হয়। দুই দিন ধরে হামলার পর গতকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) এর দখলে নেওয়া হয় বলে জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। খবর দ্য ইরাবতি।

হপাকান্ত-কামাইং রোডের নামতয়ার গ্রামে ওই ঘাঁটিটি অবস্থিত। সেখানে জান্তা সরকারের সামরিক বাহিনী এবং শান্নি ন্যাশনালিটিস আর্মির (এসএনএ) প্রায় ২০০ সেনা মোতায়েন ছিল।

ইরাবতি’কে গতকাল বৃহস্পতিবার কেআইএ’র মুখপাত্র কর্নেল নাও বু জানিয়েছেন, কাচিন আর্মির সেনারা সকাল ৭টার দিকে জান্তা ঘাঁটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। নামতিয়ার গ্রামে একটি চেকপয়েন্ট স্থাপন করা হয়েছিল। এর মাধ্যমে হপাকান্ত-কামাইং রুটে ট্রাফিক নিয়ন্ত্রণ করে, যাতে হপাকান্ত শহরের নিয়ন্ত্রণ রক্ষা করা যায়।

কেআইএ মুখপাত্র আরও বলেন, ‘এটি হপাকান্ত শহের প্রবেশের জন্য জান্তা বাহিনীর প্রধান পথ ছিল। এমনকি এটি রুট ব্যবহার করে বেসামরিক নাগরিক ও যানবাহন থেকে অর্থ সংগ্রহ করে প্রচুর আয় করেছে জান্তা সরকার।’

ঘাঁটি রক্ষায় শেষ পর্যন্ত যুদ্ধবিমান ব্যবহার করে জান্তা বাহিনী। বিমান হামলার সময় নামতয়ার গ্রামের কিছু বেসামরিক বাড়িঘর পুড়ে যায়। ঘাঁটি দখল করার সময় কয়েকজন জান্তা সেনাকে গ্রেফতার করতে সক্ষম হয় কেআইএ। খনিজ সম্পদে ভরপুর এই অঞ্চলটির নিয়ন্ত্রণ রক্ষায় পরিচালিত অভিযানে এই ঘাঁটি জান্তা বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর