বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মিয়ানমারে বিমান হামলায় ৮ শিশুসহ ১১ নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১০৯ সময় দেখুন
মিয়ানমারে বিমান হামলায় ৮ শিশুসহ ১১ নিহত


আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারের চিন রাজ্যের একটি স্কুলে বিমান হামলায় ৮ শিশুসহ ১১ জন নিহত হয়েছে। স্থানীয়রা বলছেন, বুধবার (১৫ নভেম্বর) পাহাড়ি অঞ্চলের প্রত্যন্ত গ্রাম ভুইলুতে জান্তা সরকার এই বিমান হামলা চালায়। বিবিসির খবর।

২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। অভ্যুত্থানের পর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ চলছে। অসংখ্য সশস্ত্র গোষ্ঠী সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই করছে। চিন রাজ্য জান্তার বিরুদ্ধে প্রতিরোধের শক্ত ঘাঁটি।

চলতি সপ্তাহে জাতিগত চিন যোদ্ধারা ভারতের সীমান্তবর্তী রিখাওদার শহরটি পুনরুদ্ধার করেছে।

তবে স্থানীয়রা বলছেন, বুধবার বিমান হামলার শিকার হওয়া ভুইলুতে কোনো বিদ্রোহী ছিলো না। ওই গ্রামে ৮০টিরও কম পরিবার রয়েছে এবং চিন এটি রাজ্যের দক্ষিণে অবস্থিত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়দের শেয়ার করা তথ্য অনুযায়ী জানা গেছে, বুধবার সন্ধ্যায় সামরিক বিমান গ্রামে অন্তত দুটি বোমা ফেলে।

একটি বোমার আঘাতে একটি বাড়ি ধ্বংস হয়। এই বাড়িটি একটি স্কুল হিসেবে ব্যবহৃত হচ্ছিল। সেখানে অধ্যয়নরত আট শিশু এবং তিনজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এতে নিহত হয়। নিহতদের মধ্যে ৩৪ বছর বয়সী শিক্ষক হা লুয়াং, তার মা এবং দুই সন্তান রয়েছে।:

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর