শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

মিরপুরে দুঃস্থদের মাঝে যুবলীগের ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩৫৫ সময় দেখুন
মিরপুরে দুঃস্থদের মাঝে যুবলীগের ঈদ উপহার সামগ্রী বিতরণ


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে অসহায়, দুঃস্থদের মাঝে রেশনিং পদ্ধতিতে ত্রাণ বিতরণ করছে যুবলীগ। এর অংশ হিসেবে রোববার (১৮ জুলাই) রাজধানীর মিরপুরের টোলারবাগে অসহায় ও দরিদ্রদের ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল।

প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা তাদের মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে। এর ধারাবাহিকতায় আজকের এই অসহায় ও দুঃস্থদের মাঝে রেশনিং পদ্ধতিতে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান।

এসময় তিনি বিএনপির সমালোচনা করে বলেন, আপনারা জানেন জামাত ও বিএনপি নামক আরও দুটি রাজনৈতিক দল আছে, কিন্তু করোনার এই মহাসংকটে তারা মানুষের পাশে নেই। তারা শুধু জানে মানুষের ক্ষতি করতে। তারা ৯২ দিন অবরোধ করে মানুষ পুড়িয়ে হত্যা করেছে, মানুষের জানমালের ক্ষতি করেছে। তারা ক্ষমতার লোভে বিদেশীদের পেছনে টাকা বিনিয়োগ করে। কিছুদিন আগে আল জাজিরা টিভি চ্যানেলে হাজার হাজার কোটি টাকা দিয়ে সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করেছিল, কিন্তু তারা সফল হতে পারেনি।

তিনি বলেন, জামাত-বিএনপি অসহায় মানুষের পাশে না দাড়িয়ে তারা দেশের ক্ষতির ষড়যন্ত্রে লিপ্ত। তিনি জামাত-বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা যতই ষড়যন্ত্র করেন না কেন, সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেবে যুবলীগ।

এসময় আরও উপস্থিত ছিলেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এড. মামুনুর রশীদ, মো. রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদিউল আলম বদি, দফতর সম্পাদক মো মোস্তাফিজুর রহমান মাসুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন পাভেল, উপ-দফতর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সফেদ আশফাক আকন্দ তুহিন, উপ-তথ্য ও যোগাযোগ (আইটি) সম্পাদক এন আই আহমেদ সৈকত, সহ-সম্পাদক কামরুল হাসান লিংকন, কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মুক্তার হোসেন চৌধুরী কামাল, ইঞ্জিনিয়ার আসাদুল্লাহ তুষারসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর