সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

মির্জা ফখরুলকে জামায়াত নেতা তাহেরের ফোন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২৫৪ সময় দেখুন
মির্জা ফখরুলকে জামায়াত নেতা তাহেরের ফোন


ঢাকা: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে মতৈক্যে পৌঁছাতে আলোচনা শুরু করার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে ডা. তাহের জানান, বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন তিনি। মির্জা ফখরুল জানিয়েছেন, তিনি দলের দায়িত্বশীল নেতাদের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

এর আগে দুপুরে পুরানা পল্টন মোড়ে এক সমাবেশে ডা. তাহের বলেন, “আমি সকালে ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে ফোন করেছিলাম, পাইনি। এই প্রোগ্রামের পর আবার ফোন করব। তাঁকে ব্যক্তিগতভাবে অনুরোধ করব— বিএনপি যেন দ্রুত আলোচনায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়।”

তিনি আরও বলেন, “আর রাজনৈতিক হিংসা নয়, আর একে অপরের বিরুদ্ধে লড়াই নয়। এখন সময় জাতীয় ঐকমত্যের। বড় দলগুলোকে বসতে হবে— শুধু জুলাই সনদ নয়, নির্বাচন কীভাবে হবে, ভোটকেন্দ্র কীভাবে নিরাপদ থাকবে— এসব নিয়েও ঐকমত্যে পৌঁছাতে হবে। টেলিভিশনে জাতির সামনে সবাইকে ওয়াদা করতে হবে— কোনো দল কেন্দ্র দখল করবে না; করলে সেই আসনের নির্বাচন বাতিল হবে।”

তাহের বলেন, “প্রধান উপদেষ্টাকেও জাতির সামনে বলতে হবে— কোনো নির্বাচনী এলাকায় সুষ্ঠু ভোট না হলে পুরো নির্বাচন বাতিল করা হবে। কারণ, ৫৪ বছরে আমরা সুষ্ঠু নির্বাচন পাইনি। এবার ব্যর্থ হলে বাংলাদেশ আবার অন্ধকারে চলে যাবে, শেখ হাসিনার যুগে ফিরে যাবে।”

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন। তবে বিএনপি তাতে আপত্তি জানায়— কারণ, তাদের দাবি অনুযায়ী প্রস্তাবের তফসিলে স্বাক্ষরিত সনদের সঙ্গে নানা অসংগতি রয়েছে। এছাড়া গণভোটের সময় নিয়েও বিএনপি ও জামায়াতের অবস্থান ভিন্ন।

বিএনপি সংসদ নির্বাচনের দিনই গণভোট চায়, অপরদিকে জামায়াতে ইসলামীসহ আটটি সমমনা দল আগে গণভোট করে সনদকে আইনি ভিত্তি দিতে চায়।

এই প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের সর্বশেষ সভায় বলা হয়েছে— এক সপ্তাহের মধ্যে দলগুলো ঐকমত্যে না পৌঁছালে সরকার নিজস্ব সিদ্ধান্ত নেবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর