শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক করলেন জিন লুইস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ১৭৭ সময় দেখুন
মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক করলেন জিন লুইস


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস।

মঙ্গলবার (১২ জুলাই) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। দুপুর ২টায় শুরু হওয়া এ বৈঠক শেষ হয় বিকেল সাড়ে ৩টায়।

বৈঠকের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। জিন লুইসের সঙ্গে ছিলেন জাতিসংঘের প্রতিনিধি রেবেকা ভিকে। বৈঠক শেষে মিডিয়ার সঙ্গে কথা বলেননি কেউ।

গত মে মাসে ঢাকাস্থ জাতিসংঘের নতুন আবাসিক সমন্বয়ক পদে নিয়োগ পাওয়ার পর এটিই বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে জিন লুইসের প্রথম বৈঠক।

সাধারণত, প্রতি মাসেই চলমান রাজনৈতিক ও আর্ত সামাজিক অবস্থা, আন্তর্জাতিক উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা, বৈশ্বিক সম্পর্ক বিষয়ে বিদেশি মিশন, রাষ্ট্রদূত, কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক করে বিএনপি। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য মিশন ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির কথা গুরুত্বের সঙ্গে শোনে এবং নিজেদের মতামত ব্যাক্ত করে। এরই ধারাবাহিকতায় জিন লুইস আজ বৈঠক করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে।

সারাবাংলা/এজেড/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর