বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

মিশরে মুসলিম ব্রাদারহুডের ২৪ সদস্যের মৃত্যুদণ্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩৯৫ সময় দেখুন
মিশরে মুসলিম ব্রাদারহুডের ২৪ সদস্যের মৃত্যুদণ্ড


আন্তর্জাতিক ডেস্ক

মিশরের একটি আদালত দেশটির বৃহত্তম ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের ২৪ সদস্যকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। তাদের বিরুদ্ধে পৃথক দুটি ঘটনায় পুলিশ সদস্য হত্যার অভিযোগ ছিল। আল জাজিরার খবর।

মিশরের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ মাধ্যম আল-আহরামের খবরে বলা হয়েছে, ২০১৫ সালে রশিদ সিটিতে বাসে বোমা হামলা চালিয়ে পুলিশ সদস্যদের হত্যার দায়ে মুসলিম ব্রাদারহুডের ১৬ সদস্যকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন দমনহর ফৌজদারি আদালত। মৃত্যুদণ্ড রায় পাওয়া  আসামীদের মধ্যে মুসলিম ব্রাদারহুডের আঞ্চলিক নেতা মহাম্মদ সুইয়েদেনও রয়েছেন।

এছাড়া একই আদালত অপর এক মামলার রায়ে আরও আটজনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। ওই মামলার অভিযুক্তরা ২০১৪ সালের ডিসেম্বরে আদদিলিনজাত সিটিতে পুলিশ হত্যার দায়ে অভিযুক্ত।

২৪ জন আসামীর মধ্যে ৩ জন ইতিমধ্যে মারা গেছেন বলেও জানানো হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীদের মধ্যে ৮ জন পলাতক রয়েছেন। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা ওই আদালতের এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবেন কি না এ ব্যাপারে আল আহরামের প্রতিবেদনে কিছু বলা হয়নি।

উল্লেখ্য, মিশরে কথিত আরব বসন্তের মাধ্যমে ২০১২ সালে প্রথমবারের মতো ক্ষমতায় আসে মুসলিম ব্রাদারহুড। তবে মাত্র এক বছরের মাথায় ২০১৩ সালে মিসরের তৎকালীন সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল সিসি এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করেন।

মোহাম্মদ মুরসি মিশরে মুসলিম ব্রাদারহুডের প্রভাব কমাতে সংগঠনটির নেতাকর্মীদের কঠোর হাতে দমন করছেন। এছাড়া কথিত আরব বসন্তের সময় সংঘটিত নানা সহিংসতার দায়ে মুসলিম ব্রাদারহুডের নেতাকর্মীদের ব্যাপক হারে আইনের আওতায় আনছে তার সরকার।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর