বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মিসাইল হামলার হুমকি দিয়েছিলেন পুতিন— দাবি বরিসের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১০৭ সময় দেখুন
মিসাইল হামলার হুমকি দিয়েছিলেন পুতিন— দাবি বরিসের


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন দাবি করেছেন, ইউক্রেন যুদ্ধের ঠিক আগে তাকে মিসাইল হামলার হুমকি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বছরের ফেব্রুয়ারিতে এক ফোনালাপে পুতিন এই হুমকি দেন বলে দাবি বরিস জনসনের।

ইউক্রেনের সংকট নিয়ে বিবিসির একটি নতুন তথ্যচিত্রে জনসনের দাবি উঠে এসেছে।  তবে রুশ ক্রেমলিন বরিস জনসনের এ দাবি উড়িয়ে দিয়ে তার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনেছে।

ইউক্রেনে উত্তেজনা সামরিক পদক্ষেপ রূপ নেওয়ার মাত্র তিন সপ্তাহ আগে ২০২২ সালের ২ ফেব্রুয়ারি ফোনে কথা বলেন বরিস জনসন ও ভ্লাদিমির পুতিন। ওই ফোনালাপের কথা স্মরণ করে জনসন দাবি করেছেন,  “রুশ নেতা পুতিন এক পর্যায়ে আমাকে হুমকি দিয়েছেন।”

বিবিসি ডকুমেন্টারিকে দেওয়া সাক্ষাৎকারে বরিস জনসন জানান, রাশিয়া ইউক্রেনে হামলা চালালে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হবে বলে তিনি পুতিনকে জানান। এর জবাবে পুতিন বলেন, “বরিস, আমি আপনাকে আঘাত করতে চাই না। কিন্তু একটি মিসাইল দ্বারা এটি করতে মাত্র কয়েক মিনিট লাগবে।”

তবে বরিস জনসনের এমন দাবিকে মিথ্যাচার বলে আখ্যায়িত করেছে রুশ ক্রেমলিন। সোমবার (৩০ জানুয়ারি) ক্রেমলিনের প্রেস সচিব দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, “পুতিন কোনো মিসাইল হামলার হুমকি দেননি। রাশিয়ার সুরক্ষার চ্যালেঞ্জগুলো ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছিলেন, ’ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয়, তাহলে আমাদের সীমান্তে ন্যাটো বা আমেরিকান ক্ষেপণাস্ত্র মোতায়েন হবে। এর মানে এই যে, কোনো ক্ষেপণাস্ত্র মাত্র কয়েক মিনিটের মধ্যে মস্কোতে পৌঁছাতে পারে।”

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর