বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

মিয়ামিতে ধসে পড়া ভবনের নিচে এখনও জীবিত মানুষ রয়েছেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৩৭২ সময় দেখুন
মিয়ামিতে ধসে পড়া ভবনের নিচে এখনও জীবিত মানুষ রয়েছেন


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের মিয়ামির উত্তরাঞ্চলে ধসে পড়া ১২ তলা আবাসিক ভবনটির নিচে এখনও অন্তত ৯৯ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা বলছেন, ধ্বংসাবশেষের নিচে জীবিত মানুষের অস্তিত্ব টের পেয়েছেন তারা। তবে ইট-সিমেন্টের স্তূপের নিচে আটকা পড়া কাউকে উদ্ধারের খবর এখনও জানা যায়নি। নিখোঁজদের পরিবার পরিজনরা ধসে পড়া ভবনের পাশেই স্বজনদের ফেরার অপেক্ষা করছেন।

সরকারি হিসাবে এ ঘটনায় এ পর্যন্ত এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এখনও ৯৯ জন নিখোঁজ রয়েছেন বলেও দাবি করছে স্থানীয় প্রশাসন। ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষের নিচে আটকা পড়াদের উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিসহ জরুরি বিভাগ রাতভর ব্যাপক উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

বিবিসির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার চ্যম্পলিন টাওয়ার নামে মিয়ামির ওই আবাসিক ভবনের একাংশ আচমকা ধসে পড়ে। এসময় ভবনটিতে কত জন ছিলেন, সেটি নিশ্চিত করে জানাতে পারছে নো কোনো সূত্র। ৪০ বছর পুরনো ভবনটির একাংশ ঠিক কী কারণে এভাবে ধসে পড়লো তাও এখনও জানা যায়নি।

কর্মকর্তারা বলছেন, ভবন ধসের ঘটনায় একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ৩৫ জনকে। তাদের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিতে হয়েছে। আর দু’জনকে হাসপাতালে পাঠাতে হয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর