জাকের আলী শুভ: মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় “ঝরে পড়া মেয়ে শিশুদের স্কুলে ফিরিয়ে আনা” প্রকল্পের অধীনে কুমারখালী উপজেলার সরকারী কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা দুপুর ১২ টায় উপজেলার হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কাজী এজাজ কায়সার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ফেরদৌস নাজনীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মো: মোস্তাফিজুর রহমান, উপজেলা সমবায় অফিসার মো: সাঈদ হাসান, এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মো: আব্দুল হালিম। সভায় সভাপত্বিত করেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান, মেরিনা আক্তার মিনা।
স্বাগত বক্তব্য ও প্রকল্পের লক্ষ্য উদ্দ্যেশে মাল্টি মিডিয়ার মাধ্যমে তুলে ধরেন জায়েদুল হক মতিন, প্রকল্প সমন্বয়কারী, মুক্তি, কুষ্টিয়া। উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন মো: জিল্লুর রহমান বিশ্বাস, সভাপতি, পাথর বাড়িয়া মজিবর রহমান স্কুল ম্যানেজিং কমিটি, মো: রবিউল আলম, প্রধান শিক্ষক, পাথর বাড়িয়া মজিবর রহমান স্কুল, এ বি এম বদিউজ্জামান, প্রধান শিক্ষক, কয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়, মো: মোজাহারুল হক, প্রধান শিক্ষক, কালোয়া মাধ্যমিক বিদ্যালয়। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন খন্দকার মোস্তাফিজুর রহমান সোহেল, উপজেলা কমিউনিটি অর্গানাইজার, মুক্তি, কুষ্টিয়া। প্রধান অতিথি বিতান কুমার মন্ডল বলেন মেয়ে শিক্ষার হার বৃদ্ধি করা ছাড়া কোন বিকল্প নাই। মেয়ে শিক্ষার হার বৃদ্ধি করতে হলে স্কুল থেকে ঝড়ে পড়া রোধ করতে আর বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। তিনি সংস্থার কাজের প্রশংসা করে বলেন এই কাজটি চলমান রাখতে তিনি উপজেলা প্রশাসনের পক্ষথেকে সকল সহযোগিতা করবেন। সার্বিক সহযোগিতা করেন তাপিকুল ইসলাম, উপজেলা কমিউনিটি অর্গানাইজার, মুক্তি, কুষ্টিয়া।