Last Updated:
পুরনো বিবাদের জেরে এক প্রৌঢ়কে বাটখারা দিয়ে থেঁতলে খুন করল এক যুবক। মঙ্গলকোটের মুরুলিয়া গ্রামের ঘটনা। বৃহস্পতিবার রাতে মঙ্গলকোট থানার পুলিশ ঘটনাস্থল মুরুলিয়া গ্রামের ঘটনাস্থল থেকে রবীন্দ্রনাথ রায়ের (৬৫) মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠায়। অভিযুক্ত অমিত মাঝিকে গ্রেপ্তার করে জেরা শুরু করছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মঙ্গলকোটের মুরুলিয়া গ্রামের বাসিন্দা পেশায় ধান ব্যবসায়ী রবীন্দ্রনাথ রায় ব্যক্তিগত কাজে মাঝেরপাড়া গিয়েছিলেন।
গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, একটি মুদি দোকানের সামনে তিনি বসেছিলেন। সেই সময় আচমকা অমিত মাঝি নামে এক যুবক রবীন্দ্রনাথের ওপর ঝাঁপিয়ে পড়ে। সে এলোপাথাড়ি ঘুষি চড় মারতে থাকে। অনেকে আটকাতে যায়। তাদেরকেও তখন মারধর করে অভিযুক্ত অমিত। এরপর মুদি দোকানের বাটখারা নিয়ে রবীন্দ্রনাথ রায়ের মাথায় আঘাত করে নর্দমায় ফেলে দেয় সে। তাঁকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
ঘটনার খবর পেয়ে মঙ্গলকোট থানার পুলিশ মুরুলিয়া গ্রামে গিয়ে অভিযুক্ত অমিত মাঝিকে প্রথমে আটক করে থানায় নিয়ে যায়। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। রবীন্দ্রনাথবাবুর আত্মীয়রা বলেন, গ্রাম্য বিবাদের জেরে খুন বলে অনুমান। পুলিশ খুনের ঘটনা তদন্ত শুরু করেছে। কী কারণে এই খুন তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, ওই যুবক পৌঢ়ের পূর্ব পরিচিত ছিল বলেই মনে করা হচ্ছে। হয়তো তার ডাকেই ওই পৌঢ় ওই মুদির দোকানে গিয়েছিলেন। ঠিক কী কারণে তাদের বিবাদ ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
May 03, 2025 12:40 AM IST
Next Article
Search Operation In Train: পহেলগাঁওতে জঙ্গি হানার পর জোর তৎপরতা ট্রেনে, তিনদিক সীমান্ত ঘেরা বাংলার ‘এই জেলা’-তে বাড়তি সতর্কতা! ট্রেনে ট্রেনে চলছে তল্লাশি