বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

মুসলিম হওয়ায় মন্ত্রিত্ব হারাতে হয়েছিল— অভিযোগ ব্রিটিশ এমপির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ২১৪ সময় দেখুন
মুসলিম হওয়ায় মন্ত্রিত্ব হারাতে হয়েছিল— অভিযোগ ব্রিটিশ এমপির


আন্তর্জাতিক ডেস্ক

মুসলিম হওয়ার কারণে মন্ত্রিত্ব হারাতে হয়েছিল বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নুসরাত ঘানি। শনিবার (২২ জানুয়ারি) সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন।

সাক্ষাৎকারে নুসরাত ঘানির কাছে ২০২০ সালে তার মন্ত্রিত্ব হারানোর কারণ সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। জবাবে ব্রিটিশ কনজারভেটিভ পার্টির সদস্য নুসরাত জানান, সেসময় মন্ত্রিত্ব হারানোর কারণ জানতে চাইলে পার্টির হুইপ তাকে বলেছিলেন, তার মুসলিম হওয়া একটি সমস্যা হিসেবে উত্থাপিত হয়েছিল। মুসলিম নারী হিসেবে তার মন্ত্রিত্ব সহকর্মীদের অস্বস্তিতে ফেলেছিল।

উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারিতে ৪৯ বছর বয়সী নুসরাতকে পরিবহন মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী থেকে বরখাস্ত করা হয়। এর কারণ সম্পর্কে জানতে চাইলে চিফ হুইপ তাকে হুঁশিয়ার করে বলেন, মন্ত্রিত্ব হারানো বিষয়ে অস্থির হয়ে উঠলে তাকে বহিষ্কার করা হবে এবং এতে তার ক্যারিয়ার এবং খ্যাতি ধ্বংস হয়ে যাবে। চিফ হুইপের এমন হুঁশিয়ারির পর তিনি সে সময় বিষয়টি নিয়ে আর কোনো কথা বলেননি বলে দাবি করেন নুসরাত।

সাক্ষাৎকারে নুসরাত আরও দাবি করেন, যখন তিনি ব্যাখ্যা চেয়েছিলেন তখন তাকে বলা হয়েছিল তিনি দলের প্রতি অনুগত ছিলেন না, কারণ ইসলামফোবিয়ার অভিযোগের বিরুদ্ধে দলকে রক্ষা করার জন্য তিনি যথেষ্ট কাজ করেননি।

তবে নুসরাত ঘানির অভিযোগ অস্বীকার করেছেন কনজারভেটিভ পার্টির চিফ হুইপ মার্ক স্পেন্সার। তিনি দাবি করেন, নুসরাত ঘানির অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। মার্ক স্পেন্সার নুসরাত ঘানির দাবিগুলোকে মানহানিকর বলেও বর্ণনা করেন।

নুসরাতের অভিযোগের ব্যাপারে ব্রিটিশ ক্যাবিনেট মন্ত্রী নাদিম জাহাভি তদন্ত দাবি করেছেন। এদিকে স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ আইনমন্ত্রী ডমনিক রাব নুসরাত ঘানির অভিযোগকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেছেন। তবে ব্রিটিশ আইনমন্ত্রী বলেছেন, নুসরাত ঘানি আনুষ্ঠানিক অভিযোগ না করা পর্যন্ত আনুষ্ঠানিক তদন্ত হবে না।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর