বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মূল্যস্ফীতি সামাল দিতে পেট্রল-ডিজেলের দাম কমালো ভারত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২২ মে, ২০২২
  • ১৭১ সময় দেখুন
মূল্যস্ফীতি সামাল দিতে পেট্রল-ডিজেলের দাম কমালো ভারত


আন্তর্জাতিক ডেস্ক

মূল্যস্ফীতির বাড়বাড়ন্তে অতিষ্ঠ ভারত সরকার বড় সিদ্ধান্ত নিয়েছে। সেদেশের অর্থমন্ত্রণালয় জ্বালানি তেলের উপর কেন্দ্রীয় আবগারি শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে। শনিবার (২১ মে) ভারতের অর্থমন্ত্রী নির্মলা সিতারামন শুল্ক হ্রাসের ঘোষণা জানিয়ে সিরিজ টুইট করেন। ভারতের কেন্দ্রীয় সরকারের এ সিদ্ধান্তে খুচরা ক্রেতা পর্যায়ে পেট্রল, ডিজেলের দর কমবে।

নির্মলা সিতারামন জানিয়েছেন, পেট্রলের উপর কেন্দ্রীয় আবগারি শুল্ক প্রতি লিটারে ৮ রুপি কমানো হয়েছে। একইভাবে ডিজেলে প্রতি লিটারে ৬ রুপি কমানো হয়েছে। উল্লেখ্য, বর্তমানে ভারতের এক লিটার পেট্রলের দাম ১০৫.৪১ রুপি। আর ডিজেলের দর প্রতি লিটার ৯৬.৬৭ রুপি।

শনিবার সন্ধ্যায় তার ঘোষণায় অর্থমন্ত্রী জানান, মূল্যস্ফীতির লাগাম টানতে জ্বালানি খাতে বড় ভর্তুকি দিচ্ছে কেন্দ্র সরকার। ভর্তুকির কারণে ১ লাখ রুপির বেশি অর্থ বাড়তি খরচ হবে।

এছাড়া দারিদ্রসীমার নীচে বাস করা নারীদের জন্য চালু করা একটি কল্যাণ প্রকল্পের অধীনে ৯ কোটি নারীর জন্য রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি ২০০ রুপি ভর্তুকি দেওয়ারও ঘোষণা দিয়েছেন নির্মলা সিতারামন। তিনি জানিয়েছেন, এই ভর্তুকির কারণে বছরে ৬১ হাজার রুপি খরচ হবে সরকারের।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সরকার প্লাস্টিক পণ্য, লোহা এবং ইস্পাতের মতো কাঁচামালের আমদানি শুল্কও কমানোর পরিকল্পনা নিয়েছে বলেও জানিয়েছেন ভারতের অর্থমন্ত্রী। কাঁচামালের দর কমলে চূড়ান্ত ভোগ্য পণ্যেরও দর কমবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর